ভালো ছেলে না পেলে বিয়ে করব না: পারসা ইভানা

আজ ১৩ নভেম্বর পারসা ইভানার জন্মদিন। দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন অভিনেত্রী। এরইমধ্যে সংবাদমাধ্যমের কাছে খুললেন ব্যক্তিগত জীবনের ঝাঁপি। জানালেন, ভালো ছেলে না পেলে বিয়ে করবেন না।

আপনি কেন প্রেম করেন না? নাকি সরাসরি বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে পারসা বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা পারসা। এর আগে জানিয়েছিলেন সম্পর্কে থাকার কথাও। বলেছিলেন, একসময় আমি টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম। পরে ব্রেকআপ হয়েছে। এখন কোনো চাপ নেই, শুধু কাজ নিয়েই ভাবতে চাই। যদিও মনে মনে একটি সম্পর্কে আছি, তবে সেটা বলতে চাই না। যার সঙ্গে সম্পর্ক সেও জানে কি না জানি না।

কয়েক বছর ধরেই ছোটপর্দায় ভীষণ জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি দেশের বাইরে থেকে নিয়ে এসেছেন অভিনয়ের ওপর প্রশিক্ষণ। এবার নতুন করে পথ চলা-ই তার স্বপ্ন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
  • ঈদে জি সিরিজে নাটকের উৎসব
  • ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
  • ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী
  • আবারও গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল
  • Copy link
    URL has been copied successfully!