১৬ নভেম্বর থেকে বুয়েটে ভর্তি আবেদন শুরু, ১০ জানুয়ারি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে তিন সপ্তাহব্যাপী আবেদন নেওয়া হবে। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তিপরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক জলিল বলেন, ‘১৬ নভেম্বর থেকে আমরা আবেদন গ্রহণ শুরু করব। এটি তিন সপ্তাহ বা তার বেশি সময় চলতে পারে। আবেদন শুরু হওয়ার পর পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এবারের পরীক্ষায় বাছাই পরীক্ষা নেই এবং দুই ধাপে নেওয়ার পরিবর্তে শুধু একটি ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম ও বিষয় আগের মতোই থাকছে।

ফলাফলের বিষয়ে অধ্যাপক জলিল বলেন, ‘ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত মেধাবীরা জিপিএ-৫ পেয়েছেন। আবেদনের যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকা বাধ্যতামূলক, যেমন আগের বছর ছিল।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!