হঠাৎ সিনেমা থেকে বাদ পড়লেন তিশা

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা ভার অভিনেত্রী তানজিন তিশার। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব সিনেমায়। ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন তিশা। তবে অভিনেত্রীর ভক্তদের জন্য মন খারাপের খবরও রয়েছে। টলিউড সিনেমা ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।

এই সিনেমায় তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল। এর আগে ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে সরে দাঁড়ান অভিনেতা খায়রুল বাসার। পরে অভিনেতা স্থান নেওয়া হয় ভারতীয় ছোটপর্দার অভিনেতা গৌরব রায়কে।

এ ছবিতে তিশাকে হিয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল। তিশা বাদ পড়ায় এই চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। সৃজিত মূখার্জীর ‘বান্ধবী’ হিসেবে ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিত পেয়েছেন সুস্মিতা।

‘ভালোবাসার মরশুম’ ছবিতে সুস্মিতার বিপরীতে আবির চরিত্রে দেখা যাবে বলিউড শরমন জোশীকে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। হিয়া-আবিরের টানাপোড়েনের গল্প বলবেন পরিচালক এম এন রাজ।

এদিকে গত ৫ অক্টোবর তিশার ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। রাজধানীরা বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে সিনেমার। চলতি বছরের শেষ দিকে মুক্তির লক্ষ্যে কাজ করছেন ছবির পরিচালক। গতকাল বুধবার ‘সোলজার’ ছবির ফার্স্ট ট্রেলার মুক্তি পেয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • Copy link
    URL has been copied successfully!