এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত ১৯ আগস্ট। নিয়ম অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সব হিসেব অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা বোর্ডগুলো বলছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী— লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই লক্ষ্যে এখন ফল তৈরির কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সে হিসাবে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা যায়, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী— গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিতের পর পুনরায় সূচি প্রকাশ করায় পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা একজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবার তিনবার পরীক্ষা পিছিয়েছে। এতে খাতা মূল্যায়ন শেষ করতে দেরি হচ্ছে। তবে ফল প্রকাশে যথাসাধ্য কম সময় নেওয়া হবে। আশা করছি আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে ভুয়া রেজুলেশন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
  • ৫ বর্ষের অকৃতকার্যদের পরীক্ষার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ করা হয়েছে
  • জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
  • ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!