ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনে উৎসবমুখর পরিবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো ঘোষণা হয়নি ফলাফল। ফলে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।

ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে প্রার্থী ও তাদের সমর্থকরা অবস্থান নিয়েছেন। বাইরেও বিপুলসংখ্যক শিক্ষার্থী নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয়ের হিসাব কষছেন। কোথাও উচ্ছ্বাস, কোথাও উৎকণ্ঠা—মিশ্র পরিবেশে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

এদিন ভোট শেষ হওয়ার পর থেকেই ছাত্রদল ও শিবির নেতারা কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলে আসছেন। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, ‘ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল ও ভেতরে মেকানিজম করেছেন সাদিক কায়েম।’

তবে সবকিছু ছাপিয়ে এখন সকলের দৃষ্টি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের দিকে। কিছুক্ষণের মধ্যেই তিনি বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন। ফলে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে টান টান উত্তেজনা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • ৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!