Tuesday, September 9th, 2025
ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনে উৎসবমুখর পরিবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো ঘোষণা হয়নি ফলাফল। ফলে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে প্রার্থী ও তাদের সমর্থকরা অবস্থান নিয়েছেন। বাইরেও বিপুলসংখ্যক শিক্ষার্থী নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয়ের হিসাব কষছেন। কোথাও উচ্ছ্বাস, কোথাও উৎকণ্ঠা—মিশ্র পরিবেশে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এদিন ভোট শেষ হওয়ার পর থেকেই ছাত্রদল ও শিবির নেতারা কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলে আসছেন। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদেরবিস্তারিত…
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সময় জানা গেল
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। মেগা এ টুর্নামেন্টের সম্ভাব্য সময় আজ জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। পুরুষদের টি২০ বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টে ২০টি দল অংশ নেবে। খেলা অনুষ্ঠিত হবে ভারতের অন্তত পাঁচটি ভেন্যুতে এবং শ্রীলঙ্কার দুইটি ভেন্যুতে। ফাইনাল আয়োজন করা হবে আহমেদাবাদে। তবে পাকিস্তান ফাইনালে ওঠলে তা হবে কলম্বোতে । কারণ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান বর্তমানে একে অপরের মাটিতে খেলছে না। যদিও এখনো চূড়ান্ত সূচিবিস্তারিত…
