ডাকসু মনোনয়ন বিতরণ ও গ্রহণের সময় এক দিন বাড়ল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন ফর্মের সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরো লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।
এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হলো।
এর আগে সোমবার ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
৫ বর্ষের অকৃতকার্যদের পরীক্ষার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) কোর্সে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া ৫টি বর্ষের শিক্ষার্থীদের জন্যবিস্তারিত…
