রাবির প্রথম বর্ষের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েজ, ভর্তির সময়সীমা আরেক দফা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত এ সময়সীমা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, আজ সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। সে অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এই সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। তবে পূর্বঘোষিত সময় অনুযায়ী, ১৭ আগস্টে ক্লাস শুরু হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ করা হয়েছে
  • জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
  • ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • Copy link
    URL has been copied successfully!