‘ব্যাচেলর পয়েন্ট’-এ থাকছে শুভ, জানালেন অমি
‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ কি শুভ থাকছে? প্রশ্নটি যেন কোটি টাকার! ফার্স্টলুকে শুভরূপী মিশু সাব্বিরকে দেখতে না পেয়ে অনুরাগীদের কৌতূহল জাগে এ নিয়ে। এবার নির্মাতা কাজল আরেফিন অমি বেশ নাটকীয়তার মাধ্যমে জানালেন ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ থাকছে শুভ।
এরইমধ্যে শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রচারণা। রোজ বিকেল পাঁচটায় ইউটিউবে প্রকাশ পাচ্ছে ধারাবাহিকটির প্রিপারেশন ভিডিও। সেখানেই মিশু সাব্বিরের থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার প্রকাশিত প্রিপারেশন ভিডিওতে দেখা যায়, কানাডা থেকে ভিডিও কলে কাবিলার সঙ্গে কথা বলছে শুভ। ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫ শুরু হচ্ছে শুনে সে বেশ উত্তেজিত। কাবিলা যেন নির্মাতা অমিকে অনুরোধ করে শুভকে রাখতে। বন্ধুর কাছে এরকম অনুরোধ করতে শোনা যায় শুভকে।
এদিকে কাবিলা এমনভাবে শুভকে বলছিল যাতে বোঝা যাচ্ছিল অমি তাকে রাখতে ইচ্ছুক নন। উল্টো সে দাবি করে শুভর হাতের দামি ঘড়িটি দিলেই সে অমিকে অনুরোধ করবে শুভকে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ রাখতে।
এমন সময় অমি এসে উপস্থিত। কাবিলার কাছে জানতে চান শুভর সঙ্গে কথা বলেছে কিনা। এরপর নির্মাতা জানান, প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে হলেও শুভ থাকবে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ।
এরইমধ্যে প্রিপারেশন ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অমি। ক্যাপশনে লিখেছেন, ফাঁস হলো বড় চমক! সিজন ৫-এ থাকছে শুভ | এমন খবরে উচ্ছ্বসিত নেটিজেনরা। কেউ লিখেছেন, শুনে খুব ভালো লাগল। অন্য একজনের কথায়, এটা খুবই ভালো কথা।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
অস্কার ২০২৭: সেরা পার্শ্ব অভিনেতার দৌড়ে এগিয়ে যারা
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের বাকি এখনও পাঁচ মাসের বেশি। তার আগেই সেরা পার্শ্ব অভিনেতা বিভাগ জমেবিস্তারিত…
অবৈধ অস্ত্রসহ ইউটিউবার গ্রেফতার, উদ্ধার ৫ বিদেশি পিস্তল
অবৈধ বিদেশি অস্ত্র রাখা ও পাচারের অভিযোগে পাঞ্জাবি ইউটিউবার মনপ্রীত সিং ওরফে মণি শোকার এবংবিস্তারিত…
