‘টগর’ -এর গানে ঝড় তুলেছেন আদর-পূজা
প্রকাশ পেয়েছে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘টগর’-এর প্রথম গান ‘১০০% দেশী’। ইতোমধ্যেই দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলতে শুরু করেছে।
রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রঙ ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।
গানটি নিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, ‘এমন এনার্জি-ভরা গানে পারফর্ম করা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। টিমওয়ার্ক আর কোরিওগ্রাফির শক্তির জন্যই আমরা এমন একটি ভিজ্যুয়াল দিতে পেরেছি।’
অভিনেত্রী পূজা চেরী বলেন, ‘১০০% দেশী গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’
সিনেমাটি এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায়, পরিচালনা করেছেন আলোক হাসান। ঈদুল আজহার উৎসবে মুক্তি পেতে যাওয়া ‘টগর’ নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।
সম্পর্কিত সংবাদ
ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতিবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…
