ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় এই ফল প্রকাশ করা হয়।
সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৯১০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।
ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
« কম্পিউটেক্স ২০২৫ প্রদর্শনীতে গেমিং ও এআই নিয়ে আসুসের অংশগ্রহণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী »
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা মাদ্রাসা থেকে ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত হওয়ায় জাওয়াদ মুতাম্মিমকে ক্রেস্ট প্রদান করা হয়েছে
জাওয়াদ মুতাম্মিম পিতা: মাওলানা নূরুল আলম প্রভাষক আরবি, অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা সিলেট। তার দাদাবিস্তারিত…
একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।বিস্তারিত…
