প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান তার প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দু’জনের জীবনের পথ একেবারেই আলাদা। তবে এখনও বন্ধুত্ব রয়েছে। মেয়ের বিয়েতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আমির-রীনা।

এদিকে নতুন প্রেমে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। নতুন প্রেমিকাকে নিয়ে পরিবারের কারও কোনও আপত্তি নেই সেকথা আগেই জানিয়েছেন অভিনেতা। এবার প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যেতে দেখা গেছে আমির ও গৌরীকে সঙ্গে ছিলেন ছেলে জুনেইদও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ছবিতে দেখা যায়, প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যাচ্ছেন আমির-গৌরীকে সঙ্গে ছিল ছেলে জুনেইদ।

কী কারণে হঠাৎ প্রেমিকা ও ছেলেকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে গেছেন আমির, তা এখনও স্পষ্ট নয়। রাখঢাক সরিয়ে গত মাসেই নতুন প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন আমির।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • Copy link
    URL has been copied successfully!