কাশ্মীরে হামলা, পোস্ট করে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন
কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। ঠিক এ সময় সামাজিক মাধ্যমে একটি পোস্টের কারণে কটাক্ষের শিকার মেগাস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কাশ্মীরের হামলার ঘটনায় যখন সোশ্যাল মিডিয়া ভারি ঠিক তখন নিজের টুইটারে একটি রহস্যময় টুইট করেন বিগ-বি। গতকাল মঙ্গলবার রাত ১২টার পরে দেওয়া সেই পোস্টের অর্থ উদ্ধার করতে পারেননি নেটিজেনরা। এরপরই অমিতাভের দিকে ধেয়ে আসে কটাক্ষ।
একজন মন্তব্যের ঘরে খোঁচা দিয়ে লিখেছেন, “এর অর্থ কী? কোন প্রসঙ্গেই বা এই মন্তব্য করেছেন?” আর একজন লিখেছেন, “এমন ঘটনার পরেও আপনি নীরব? আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।”অন্য একজনের কড়া বার্তা, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনবেতা।
এদিকে কাশ্মীর রক্তাক্ত হতেই ভারতের তারকারা প্রতিবাদমুখর। এ তালিকায় আছেন সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অক্ষয় কুমার, জাভেদ আখতার, আলিয়া ভাট, আনুষ্কা শর্মা, কঙ্গনা রনৌত, জাহ্নবী কপূর, রাশ্মিকা মান্দানা প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গত বুধবার দিবাগতবিস্তারিত…
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
