ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল

ওপার বাংলার অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। একাধারে তিনি অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। আবার সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। তবে গল্পের বই পড়তে বড্ড ভালোবাসেন তিনি।

আর বই পড়ার ঝোঁক থেকেই এবার ডক্টর উপাধিতে ভূষিত হলেন। শুধু তা-ই নয়, স্বর্ণপদক পেয়েছেন। আসলে বিশ্বের নানা বিষয়ে জানার কৌতূহল রয়েছে এ অভিনেত্রীর মধ্যে। আর সেই কৌতূহলের কারণে প্রায় দুই বছর থেকে সোশ্যাল সায়েন্স বিষয় নিয়ে গবেষণা করছিলেন।

এমনকি, গবেষণার কাজে তিনি ঘুরেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তেও। আসলে পায়েল বিশ্বাস করেন যে, যারা সমাজসেবার কাজ করে, তাদের মধ্যে অর্ধেকই সেই কাজটাকে ভালোবেসে করেন না। তবে সমাজসেবার কাজ কিন্তু এক ধরনের পড়াশোনাই বটে। আর সেই বিষয়টিতে আরও গভীর ভাবে জানতে হলে সোশ্যাল সায়েন্স বিষয়টিকে আয়ত্ত করতে হবে।

সেই কারণে সোশ্যাল সায়েন্স নিয়েই গবেষণা করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। দিল্লির ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি গ্রহণ করলেন এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ও দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে গোল্ড মেডেলিস্ট হলেন বাংলার এই গুণী মেয়ে।

এখানেই শেষ নয়, খুব শিগগিরই আসতে চলেছে পায়েলের প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর প্রযোজনায় ‘স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২’।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • Copy link
    URL has been copied successfully!