ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের

মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ আওয়ামী লীগ আমলে গুম, খুনের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে রাজধানী ঢাকায় মহাসমাবেশ মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংগঠনটির জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভা শুক্রবার বিকেল ৩টায় জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

সভায় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ছাড়াও ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ-সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, ‌প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলন ও ২০২৪ সালে ছাত্রজনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে আগামী জুনে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় করে না- জামায়াত আমির
  • আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা
  • শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না : মির্জা ফখরুল
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • Copy link
    URL has been copied successfully!