হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় যূথী আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এ সময় নিহতের স্বামী কুয়েত প্রবাসী শরিফ হোসেনসহ আরও তিনজন আহত হন।

শনিবার (২৯ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল ও নিহত যূথীর বাবা রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় শাহী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত যূথী সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও নিহত সিয়াম তাদের ছেলে। আহত অন্যরা হলেন- শরীফের ভাগিনা রাজা মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তবে চালকের নাম জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, বাসের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
  • নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  • সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
  • সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
  • সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ভোমরা চেকপোস্টে বিজিবির অভিযানে ২১৬ ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২
  • সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!