সাতক্ষীরা সীমান্তে ৩৫ হাজার টাকার ভারতীয় গাঁজা জব্দ
সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন তলুইগাছা বিওপির একটি টহল দল এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১৩/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতির পাশাপাশি সরকারকে রাজস্ব আয় থেকেও বঞ্চিত করে। অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
সাতক্ষীরায় মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কাবিস্তারিত…
সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরবিস্তারিত…
