Thursday, August 27th, 2026

 

ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার

ম্যানচেস্টার সিটি থেকে এক বছরের জন্য ধারে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী মৌসুমে স্থায়ীভাবে তাকে দলে অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে টটেনহ্যামের, যার মূল্য প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড। টটেনহ্যামের প্রধান কোচ রবার্তো দে জের্বির নতুন প্রকল্পে উৎসাহিত হয়ে ক্লাবে যোগ দিয়েছেন বলে জানান মারমুশ। ২০২৪-২৫ মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে দুর্দান্ত সূচনা করলেও পরবর্তীতে আর্লিং হালান্ডের উপস্থিতি ও স্কোয়াডের তীব্র প্রতিযোগিতার কারণে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি ওমর মারমুশ। সিটির হয়ে খেলা শেষ প্রিমিয়ার লিগ মৌসুমে ২১ ম্যাচে মাত্র ৩টি গোলবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!