Wednesday, August 5th, 2026

 

(Untitled)

আজ ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হয়ে আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সামাজিক মাধ্যমে তিনি দিনটিকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে উল্লেখ করেন। এদিন নিজের ফেসবুকে তিশা গণ অভ্যুত্থানের সৈনিকদের একটি ছবি শেয়ার দেন। ক্যাপশনে লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…’ তিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি নিয়ে। গায়িকা সায়ান লেখেন, ‘এগিয়ে থাকো বাংলাদেশ। প্রেমে আর বিদ্রোহে! ৩৬শে জুলাইয়ের শুভেচ্ছা সকলকে।বিস্তারিত…


নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ ইলিয়াস(৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। বুধবার(৫ আগস্ট) জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি চালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। স্থানীয়রাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!