Saturday, July 4th, 2026

বাড়ল সোনা ও রুপার দাম

তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ মূল্য শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে শুক্রবার সকালবিস্তারিত…

দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২-এর ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। এর ফল আসে ১৪তম মিনিটে। আক্রমণভাগের দারুণ সমন্বয়ে জন আরিয়াস বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে ঘানা। একাধিক আক্রমণ তৈরি করলেও কলম্বিয়ার সংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কলম্বিয়া। ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি তারা।বিস্তারিত…

বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব

ফুটবল বিশ্বকাপের মঞ্চে রেকর্ডবুক ওলটপালট করা যেন নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে এক রাতেই গড়েছেন একাধিক ইতিহাস। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন, পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন। ৪ জুলাই অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দের জালে বল পাঠিয়ে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবিস্তারিত…

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোটি কোটি শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে। তার মৃত্যুর চার মাসের বেশি সময় পর আয়োজিত এ কর্মসূচিকে ইরানি কর্মকর্তারা ‘শতাব্দীর সবচেয়ে বড় বিদায়’ হিসেবে অভিহিত করছেন। ইরানি কর্তৃপক্ষের ধারণা, খামেনিকে বিদায় জানাতে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। এ কারণে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রস্তুতিরবিস্তারিত…

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফলের একটি বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ভোট গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলেবিস্তারিত…

Copy link
URL has been copied successfully!