Friday, July 3rd, 2026
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন আজ শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ ভর্তি মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গোলাম মোর্শেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের (Admission & Marketing বিভাগের) সহকারী পরিচালক মোশারফ আদনান জানান, ভর্তি মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন কাউন্সেলিং, বিভাগ নির্বাচন, ক্যারিয়ার গাইডলাইন, স্কলারশিপ মূল্যায়ন এবং ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কার্যক্রম, গবেষণার সুযোগবিস্তারিত…
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে রেজিমেন্ট পলিটিক্যাল পার্টি। তাদের একটা গোল আছে, তাদের নির্দিষ্ট একটি লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছাতে চায়। শরিয়াহভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়। যেটা আমাদের বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। বাংলাদেশের মানুষ একটা উদারপন্থি রাজনীতি করতে চায়। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনেরবিস্তারিত…
ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
যুক্তরাষ্ট্রে চলমান তীব্র দাবদাহের কারণে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোর সূচি নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-প্যারাগুয়ে মধ্যকার ম্যাচটি এই বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত ম্যাচ হতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই চরম পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীদের পক্ষ থেকে ম্যাচটি স্থগিত করার জন্য ফিফাকে অফিশিয়াল অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ বজায় থাকবে। ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৭.৭৮° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও গরমের কারণে মাঠেবিস্তারিত…
ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ নবজাতক সন্তানের প্রসব করেছেন এক মা। তবে গর্ভের বয়স হয়েছিল সাড়ে ছয় মাস বা তার কিছুটা বেশি। নির্ধারিত সময়ের অনেক আগে প্রসব করায় পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছে। কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় এই জটিলতার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই শিশুগুলো জন্মগ্রহণ করে। শিশুগুলোর মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে সন্তান ছিল। বর্তমানে একটিমাত্র ছেলে সন্তান জীবিত আছে। শিশুগুলোর বাবার নাম মাহামুদুল হাসান ডলারবিস্তারিত…
