Sunday, March 15th, 2026
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালের দিকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‘‘লাহাভ ৪৩৩’’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘‘জিলাত’’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন। তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। • ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত শতাধিক ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গতবিস্তারিত…
ঈদ আনন্দ বাড়াতে ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন আনল
বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও অনলাইন শপিং- ঈদের প্রস্তুতিসহ উৎসবের সব মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করছে সবাই। আর উৎসবের এই দিনগুলোকে আরও আনন্দময় করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সাথে মিলে ভিভো তৈরি করেছে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম। এই চমৎকার গানটি ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ এবং সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যাবিস্তারিত…
অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
ভারতীয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭৫ সালে ‘র্যামসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে অভিষেক হয় মধুর। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তার। এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তার পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশবিস্তারিত…
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি তারকা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সারফরাজ আহমেদ। প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন উইকেটকিপার-ব্যাটার। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতানো সারফরাজ তিন ফরম্যাটেই দেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর ২০১০ সালে টেস্ট ও টি–টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার পাকিস্তানের জার্সিতে মাঠে নামেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১টি টি–টোয়েন্টি ম্যাচ। তিন ফরম্যাট মিলিয়ে করেছেন মোট ৬ হাজার ১৬৪ রান, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক।বিস্তারিত…
