Saturday, March 14th, 2026
ঈদে জি সিরিজে নাটকের উৎসব
পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’-তে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। একই পরিচালকের ‘চাওয়া পাওয়া’-তে আছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী, আর ‘সাত দিন’-এ শরাফ আহমেদ জীবন ও রিয়া ঘোষ। স্যামুয়েল হকের গল্পে নির্মিত পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’-তে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। গল্প ও আবেগের মেলবন্ধনে নাটকটি দর্শকের মনে আলাদা ছাপ ফেলবে বলেই আশা করছেন নির্মাতারা। ঈদের এই আয়োজনে বিশেষভাবে চোখে পড়ছে মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে তার সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। শিরোনামবিস্তারিত…
‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ -র মুক্তির কাজ এখন প্রায় শেষ পর্যায়ের দিকে। শুটিং ও সম্পাদনা নিয়ে ব্যস্ততার মাঝে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে- এমনটাই খবর পাওয়া গেল। গত কয়েক বছর ধরে ঈদে শাকিব খানের সিনেমা নিয়ে শেষ মুহূর্তে তাড়াহুড়ার ঘটনা নতুন নয়। ঈদের মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও গুঞ্জন ছিল সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। দর্শকদের অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন- মুক্তির সময় বিপত্তিতে পড়বে কি না সিনেমাটি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে আশ্বস্তবিস্তারিত…
নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে আগামী ৫মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে। এ দিকে চলতি বছরের এপ্রিলেবিস্তারিত…
৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান (আইকু) iQOO ভারতের বাজারে তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন iQOO Z11x লঞ্চ করেছে। মূলত শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ডিজাইন করা এই ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং টেকসই ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মিলিটারি-গ্রেড স্থায়িত্বের পাশাপাশি এতে রয়েছে IP69+ পানি ও ধুলা প্রতিরোধী রেটিং, যা এই বাজেটের ফোনে সচরাচর দেখা যায় না। ব্যাটারি এবং চার্জিং পারফরম্যান্স iQOO Z11x-এর প্রধান আকর্ষণ হলো এর বিশাল ৭২০০mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে এই ফোনটি টানা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। বড় ব্যাটারি দ্রুতবিস্তারিত…
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-খতিব-মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছেন। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। সমাজের বিভিন্ন শ্রেণি পেশারবিস্তারিত…
৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
সাতক্ষীরা সংবাদদাতা :: সাতক্ষীরায় ৪২ শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, নায়েবে আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায় দুল্লাহ, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,বিস্তারিত…
ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
সামরিক মহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরে ইরানের অন্যতম নতুন যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ওপর মার্কিন সাবমেরিনের হামলা ও ১০৪ জন নাবিক হত্যার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, ‘আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সরাসরি যুদ্ধে জড়িত না থাকা সত্ত্বেও সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন,বিস্তারিত…
