Friday, March 13th, 2026
মোংলায় একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন
মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় বিএনপি নেতা আ. রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল সোয়া ৩টার দিকে মোংলা পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে পরিবারের প্রধান আ. রাজ্জাকের মরদেহ দাফন করা হয়। এরপর পর্যায়ক্রমে পরিবারের বাকি সদস্যদের দাফন সম্পন্ন করা হয়। এ সময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কবরস্থান সংলগ্ন এলাকা। এর আগে আজ সকালে খুলনার কয়রায় কনের বাড়ির চারজন এবং বাগেরহাটের রামপালে মাইক্রোবাসবিস্তারিত…
ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী
সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে চলা ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এমন সম্মানহানি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমে শ্রাবন্তী জানান, বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত। আমি অনেক উপেক্ষা করেছি, কিন্তু এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি নারীরাই অন্য নারীকে অসম্মান করছেন। এআইবিস্তারিত…
নেত্রকোণায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দুই উপজেলায় উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) তিনি পেশায় একজন কৃষক ছিলেন। অপরজন হলেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার পথেবিস্তারিত…
