Thursday, October 16th, 2025
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার আল আমরাতে এশিয়া–ইএএপি বাছাইপর্বে জাপানকে আট উইকেটে হারিয়ে আসরটির মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। জাপানের দেওয়া ১১৭ রানের টার্গেট সহজেই তাড়া করে ফেলে ইউএই। দলের হয়ে হায়দার আলির ঘূর্ণিতে আসে সাফল্য, তিনি ২০ রানে নেন ৩ উইকেট। এরপর ওপেনার আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে তোলে ৭০ রানের পার্টনারশিপ, যা জয়টা নিশ্চিত করে দেয় আগেভাগেই। এই জয়ের মাধ্যমে ইউএই যোগ দিয়েছে নেপাল ও ওমানের সঙ্গে, যারা এরই মধ্যে নিশ্চিত করেছে নিজেদের জায়গা। এইবিস্তারিত…
৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রা শেষ হতে চলেছে। তবে বন্ধ হতে যাওয়া এর পাঁচটি চ্যানেলই যুক্তরাজ্য শাখার। তার মধ্যে রয়েছে- ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ ও ‘এমটিভি লাইভ’। চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছে এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল। তারা জানায়, টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে শুরু হয় এমটিভির যাত্রা। পরে তা ছড়িয়ে পড়েবিস্তারিত…
পেয়ারা খাওয়ার সঠিক সময় কোনটি?
দামে কম, সহজলভ্য আর পুষ্টিতে ভরপুর এমন কোনো ফলের কথা বললে সবার আগে নাম আসে পেয়ারার। কেবল ভিটামিন সি বা ফাইবার নয়, এই ফলটি অ্যান্টি অক্সিডেন্টের ‘পাওয়ার হাউজ’। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি পেয়ারা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অনেকটাই। তবে তা খেতে হবে সঠিক সময়ে? চিকিৎসকদের মতে, পেয়ারায় আছে উচ্চমাত্রার ভিটামিন সি। আরও থাকে ভিটামিন এ, লাইকোপেন, পটাসিয়াম, ফাইবার এবং আরও অনেক খনিজ উপাদান। এসব উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু কখন ও কীভাবে ফলটি খেলে আপনি এর সম্পূর্ণ উপকারিতা লাভ করবেন? পেয়ারা খাওয়ার সঠিকবিস্তারিত…
হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নম্বর লুকিয়ে রাখার উপায় অনেকেই জানেন না। নতুন এক ফিচারের মাধ্যমে কাজটি করতে পারবেন। ফিচারটি শিগগিরই চালু করছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ শিগগিরই ইউজারদের নিজের নাম এমনভাবে সেভ করতে দেবে, যাতে নির্বাচিত ব্যক্তিরা ছাড়া বাকিরা জানতে না পারে। মেসেজিং অ্যাপটি ইউজারদের পরিচিতি গোপন রাখার জন্য নতুন উপায় খুঁজছে, যা ব্ল্যাকবেরি বহু বছর আগে BB ID দিয়ে করেছিল। নতুন হোয়াটসঅ্যাপ ফিচারটি অ্যানড্রয়েড বিটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। এটি এখনও সমস্ত ইউজারের কাছে পৌঁছায়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যে পৌঁছে যাবে। WhatsApp Reserve Username: এর অর্থ কী? WaBetaInfo তাদেরবিস্তারিত…
টাঙ্গাইলে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একটি অটোভ্যান, মাহিন্দ্রা ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৪ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় উপজেলার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকবিস্তারিত…
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে একটি ট্রাক উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেসকিউ সার্ভিস ১১২২। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, “বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।” তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন।বিস্তারিত…
জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, অপেক্ষা করতে বললেন ফখরুল
জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না সেজন্য অপেক্ষা করতে বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬অক্টোবর) ঠাকুরগাঁয়ে রানীশংকৈলে কর্মসূচিতে তিনি এমনটা জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তার জন্য অপেক্ষা করেন। যেগুলো বলেছে বিএনপি, নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেগুলো সনদে লিপিবদ্ধ করা হলে সিদ্ধান্ত নিবো। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন সনদে বিএনপি সাক্ষর করবে কি না জানতে পারবেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার ইস্যুতে অত্যন্ত ইতিবাচক। অবশ্যই সনদে সাক্ষর করবো যদি বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ হয় সনদে। গণভোট তো বিএনপিবিস্তারিত…
রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। এই নির্বাচনে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। নির্বাচন শুরু হয় সকাল ৯টায় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচন কমিশন জানায়, দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট পড়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিতি বেড়ে দাঁড়ায় ৬০ শতাংশে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে মোট প্রার্থী ৯১৮ জন এবং ভোটারবিস্তারিত…
শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
জুলাই অভ্যুত্থানে ১৪০০ ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পর এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, ‘একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে অবিচার হবে।’ তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশবিস্তারিত…
