ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ

ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলার পরিধি আরও বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার (১৫ মার্চ) আইডিএফ জানিয়েছে, নতুন করে এখন পশ্চিম ও মধ্য ইরানের আরও কিছু নতুন নতুন এলাকাকে এই হামলার আওতায় আনা হচ্ছে।

আইডিএফের মতে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ইরান সরকারের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা আদেশ ও নিয়ন্ত্রণ করার’ সক্ষমতা কমিয়ে দেওয়া।

একই সাথে তারা ঘোষণা করেছে, রোববার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের হামদান এলাকায় অবস্থিত ইরান সরকারের সদর দফতরগুলোতে সফলভাবে এক দফা হামলা শেষ করেছে।

আইডিএফ জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর(আইআরজিসি)এবং বাসিজ বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদর দফতরে হামলা করেছে তারা।

এই হামলাগুলো ইরান সরকারের মূল পরিচালনা ব্যবস্থা এবং ভিত্তিকে আরও দুর্বল করে দেওয়ার একটি চলমান প্রচেষ্টার অংশ বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সূত্র: বিবিসি বাংলা

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইরানের এখনো সামরিক সক্ষমতা আছে : পেন্টাগন
  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • Copy link
    URL has been copied successfully!