জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, অপেক্ষা করতে বললেন ফখরুল

জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না সেজন্য অপেক্ষা করতে বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬অক্টোবর) ঠাকুরগাঁয়ে রানীশংকৈলে কর্মসূচিতে তিনি এমনটা জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তার জন্য অপেক্ষা করেন। যেগুলো বলেছে বিএনপি, নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেগুলো সনদে লিপিবদ্ধ করা হলে সিদ্ধান্ত নিবো। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন সনদে বিএনপি সাক্ষর করবে কি না জানতে পারবেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার ইস্যুতে অত্যন্ত ইতিবাচক। অবশ্যই সনদে সাক্ষর করবো যদি বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ হয় সনদে। গণভোট তো বিএনপি মেনে নিয়েছে। একটু অপেক্ষা করুন। অস্থির হয়েন না, টেনশন থাকা ভালো। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা
  • শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না : মির্জা ফখরুল
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!