Friday, August 15th, 2025
সুইডেনে মসজিদ থেকে বের হওয়ার সময় ২ জন গুলিবিদ্ধ
সুইডেনের ওরেব্রো শহরে একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় দুই জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মসজিদ থেকে বের হওয়ার সময় গুলি করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশের কাছে ফোন যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বের হওয়ার পর তাদের ওপর গুলি চালানো হয়। পুলিশ গুলিবর্ষণের পরিস্থিতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে বন্দুকধারীর সন্ধানে জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পুলিশের মুখপাত্র অ্যান্ডার্স ডাহলম্যান এএফপিকে বলেন, ‘আমরা বর্তমানে সক্রিয়ভাবে অপরাধী বা অপরাধীদের অনুসরণ করছি। আমরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছি এবংবিস্তারিত…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্বাস্থ্য বিমা, সুবিধা পাবেন যারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর জন্য চালু হচ্ছে বাধ্যতামূলক গোষ্ঠী স্বাস্থ্য বিমা। যার প্রিমিয়াম মাসিকভাবে নির্ধারণ করা হয়েছে স্বামী/স্ত্রী জনপ্রতি ৪৩৮ টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রোটেকটিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গোষ্ঠী স্বাস্থ্য বিমা কর্মসূচির আওতায় এ চুক্তি নবায়ন করেছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুক্তির মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। নিয়ম অনুযায়ী, প্রেষণে বা চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রেও এ বিমা প্রযোজ্য। পাশাপাশি পোষ্যদের মধ্যে স্বামী-স্ত্রী, পিতা-মাতা (৭০ বছর বয়স পর্যন্ত) ও সন্তান (২৫ বছর বয়স পর্যন্ত) সুবিধা পাবেন। এদিকেবিস্তারিত…
সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ড. ইউনূস বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণীবিস্তারিত…
হেলমেট পরে এসে কিশোর ফুটবলারকে গুলি করে হত্যা
লাতিন আমেরিকার ফুটবল-উন্মাদ জাতি ব্রাজিল। যে দেশের রাস্তায় শিশুরা ফুটবল নিয়েই হাঁটে, সেই দেশের ফুটবলপ্রেমে এবার নেমে এলো এক বেদনার অন্ধকার। রিভার আতলেতিকো ক্লাবে দে পিয়াউইয়ের প্রতিশ্রুতিশীল কিশোর ফুটবলার আলেক্স মারিয়ানো নাসিমেন্তো মউরা, মাত্র ১৬ বছর বয়সেই জীবনের মাঠ ছেড়ে চিরতরে বিদায় নিলেন এক নির্মম সহিংসতায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, ব্রাজিলের পিয়াউই রাজ্যের রাজধানী তেরেসিনার এসপ্লানাদা রেসিডেনসিয়াল প্রফেশনাল এডুকেশন সেন্টারে। সেদিন আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু ক্লাসরুমের দরজা পেরিয়ে আসা এক হেলমেট পরা বন্দুকধারীর আগমনে থমকে যায় সময়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, অস্ত্রধারী স্কুলের দেয়াল টপকে ঢুকে পড়ে, আলেক্সকে টেনেবিস্তারিত…
