Tuesday, July 29th, 2025
সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার
চট্টগ্রামের রাউজানে উত্তর জেলা বিএনপির আহ্বায়কের গাড়িবহরে হামলা ও বিএনপির দু’পক্ষের সংঘর্ষের জেরে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। মঙ্গলবার রাত ৮টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়াও উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও যুবদলের ৫ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় আদর্শেরবিস্তারিত…
গভীর সংস্কার না করলে আবারও স্বৈরাচার আসতে পারে: প্রধান উপদেষ্টা
গভীর সংস্কার না করলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়। জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সূচনালগ্ন থেকেই জাতিসংঘ আমাদের রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। আমি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার অকুণ্ঠ সমর্থন ও সংহতি এবং এ বছরের মার্চে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানাই। আমি হাইকমিশনার ভোলকার টার্ক, ওএইচসিএইচআর ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের সদস্য,বিস্তারিত…
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন এই তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ জুলাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট। তফসিলে বলা হয়, ডাকসুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ আগস্ট, বিকেল ৩টা। আর মনোনয়নপত্র বাছাই হবেবিস্তারিত…
চাকরি হারালেন কলকাতার প্রধান কোচ
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। হতাশাজনক পারফরম্যান্সের পর চাকরি হারিয়েছেন দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা। ২০২২ সালের আগস্টে প্রথমবার কলকাতায় যোগ দেন চন্দ্রকান্ত। তিনি দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে প্রথম মৌসুমে দল সপ্তম হয়েছিল। তবে ২০২৪ সালে তার অধীনেই কলকাতা শিরোপা জয়ের স্বাদ পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কেকেআরের প্রধান কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না।’ একবার দলটিকে শিরোপা জেতানোয় চন্দ্রকান্তের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কলকাতা লিখেছে,বিস্তারিত…
আন্তর্জাতিক স্কোয়াশ সমাপ্ত
আজ ঢাকা সেনা নিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শেষ হয়েছে চারদিন ব্যাপি ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫৷ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও ইরানসহ ছয়টি দেশের পেশাদার স্কোয়াশ এতে অংশগ্রহণ করেছিলেন। ছেলেদের চ্যালেঞ্জ ট্যুর-৩ প্রতিযোগীতায় দেশসেরা স্কোয়াশ খেলোয়াড় যথা শাহাদাৎ, রনি ও সুমনের সাথে জুনিয়র দলের আপন, আজিজ, আমিনুল, পারভেজ ও সাইমুনসহ আটজন পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করে আটজন বিদেশি পেশাদার স্কোয়াশ খেলোয়াড়ের সাথে। প্রথম সেমিফাইনালে ইরানের সেপার শ্রীলংকার শ্রেষ্ঠ আর এই প্রতিযোগীতার ১নং খেলোয়াড় রাভিন্দু লোকশ্রীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে কুয়েতের বাদর আলমাগাবী তুমুল প্রতিদন্ধিতার পর দুই নম্বর সিডিং খেলোয়াড় ভারতেরবিস্তারিত…
হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন ফিচার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসে এলো নতুন ফিচার। অ্যাপটির ক্যামেরায় যোগ হলো এই ফিচার। নতুন ফিচারে যুক্ত হয়েছে নাইট মোড। যার সাহায্যে হোয়াটসঅ্যাপ ক্যামেরা এখন কম আলোতেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি তুলতে পারবে। এই ফিচার সম্পর্কে প্রথমে রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। ব্লগ পোস্টে তারা জানিয়েছে এই আপডেটটি দেখা গিয়েছে গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যানড্রয়েড ভার্সন ২.২৫.২২.২-তে। নতুন নাইট মোড ফিচারটি ব্যবহারকারীদের জন্য ক্যামেরা স্ক্রিনে একেবারে উপরের দিকে একটি চাঁদের আইকনের (Moon Icon) মাধ্যমে দৃশ্যমান হবে। এই বাটনটি তখনই দেখা যাবে যখন ক্যামেরা অন্ধকার বা কম আলোয়বিস্তারিত…
সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে সিঙ্গাপুর
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর এখনো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন হামলার কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) চলমান গাজার যুদ্ধ এবং স্থানীয় অসন্তুষ্টিকে কাজে লাগিয়ে অপপ্রচারের মাধ্যমে নাগরিকদের সশস্ত্র সহিংসতার পথে আনার চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে, সিঙ্গাপুরের ছয় নাগরিককে সশস্ত্র সহিংসতাকে সমর্থন অথবা সংঘাতে অংশগ্রহণের প্রস্তুতি নিতে দেখা গেছে। মন্ত্রণালয় বলছে, ‘মূলত, পশ্চিমা দেশ ও ইসরায়েলের সঙ্গেবিস্তারিত…
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টার্মার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াবিস্তারিত…
