সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে সিঙ্গাপুর

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর এখনো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন হামলার কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) চলমান গাজার যুদ্ধ এবং স্থানীয় অসন্তুষ্টিকে কাজে লাগিয়ে অপপ্রচারের মাধ্যমে নাগরিকদের সশস্ত্র সহিংসতার পথে আনার চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে, সিঙ্গাপুরের ছয় নাগরিককে সশস্ত্র সহিংসতাকে সমর্থন অথবা সংঘাতে অংশগ্রহণের প্রস্তুতি নিতে দেখা গেছে।

মন্ত্রণালয় বলছে, ‘মূলত, পশ্চিমা দেশ ও ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আইকনিক কাঠামোর উপস্থিতি এবং একটি ধর্মনিরপেক্ষ ও বহুসংস্কৃতির রাষ্ট্র হিসেবে অবস্থানের কারণে সিঙ্গাপুর বর্তমানে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছে।’

এতে বলা হয়েছে, সবচেয়ে বড় দুচিন্তার বিষয় সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলো অনলাইনে মৌলবাদ, চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে- বিশেষ করে তরুণদের মধ্যে। এর জন্য তারা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক ব্যবহার শুরু করেছে।

সম্প্রতি দুই কিশোরকে আটক করে সিঙ্গাপুর পুলিশ, যাদের একজন একটি মসজিদে গুলি চালানোর পরিকল্পনা করেছিল এবং অন্যজন ইসলামিক স্টেটে (আইএস) যোগদানের পরিকল্পনা করেছিল। ২০১৫ সাল থেকে দেশটির এই ধরনের অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ২০ বছর বয়সী ১৭ জনকে আটক করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
  • ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
  • সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
  • আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান
  • Copy link
    URL has been copied successfully!