Quick News
ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী
সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে চলা ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এমন সম্মানহানি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমে শ্রাবন্তী জানান, বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত। আমি অনেক উপেক্ষা করেছি, কিন্তু এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি নারীরাই অন্য নারীকে অসম্মান করছেন। এআইবিস্তারিত…
নেত্রকোণায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দুই উপজেলায় উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) তিনি পেশায় একজন কৃষক ছিলেন। অপরজন হলেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার পথেবিস্তারিত…
যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশটিতে ৩২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে বলছে, গত ২৮ ফেব্রুয়ারী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬ থেকে ১০ লাখ ইরানি পরিবারের কমপক্ষে ৩২ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। ইউএনএইচসিআর কর্মকর্তা আয়াকি ইতো বিবৃতিতে বলেছেন, বাস্তুচ্যুত এসব পরিবারের বেশিরভাগই তেহরান এবং অন্যান্য প্রধান শহরাঞ্চল থেকে দেশের উত্তর এবং গ্রামীণ এলাকার দিকে নিরাপত্তার খোঁজে পালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরওবিস্তারিত…
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এলাকাবাসী জানায়, দ্রুত গতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুতবিস্তারিত…
নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন
নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, মদপানে অসুস্থ হয়েছেন আরও তিন যুবক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গুরুতর অসুস্থরা হলেন, ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকালবিস্তারিত…
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সমন্বয় করতেই এই নতুন ফি চালু করা হচ্ছে। প্রতিষ্ঠানটির এক ঘোষণায় বলা হয়েছে, বিজ্ঞাপনের জন্য ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ‘লোকেশন ফি’ নেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এই ফি প্রযোজ্য হবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ–এর ক্লিক-টু-মেসেজ প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপন। মেটা জানিয়েছে, এত দিন এসব অতিরিক্ত খরচ প্রতিষ্ঠানটি নিজেই বহনবিস্তারিত…
দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’ সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে তা জাতির জন্য কল্যাণকর হবে। জামায়াত আমির দাবি করেন, বাংলাদেশ দুবারবিস্তারিত…
১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ। মীর শাহে আলম বলেন, ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলবিস্তারিত…
ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটগ্রহণ চলাকালে বড় ধরনের অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময়েই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটের দিন পরিবেশ উৎসবমুখর ছিল। মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছে। কিন্তু পরে ফলাফল ঘোষণার আগে যে রহস্যময় বিরতি তৈরি হলো, সেটাই বড় প্রশ্ন। রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত দেশেরবিস্তারিত…
কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
কুড়িগ্রামের সদর উপজেলায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হলোখানা ইউনিয়নের মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। পরেবিস্তারিত…
