Quick News
কঙ্গোতে ৫২ জনকে হত্যা করল জঙ্গিরা
আফ্রিকার দেশ কঙ্গোতে গত এক সপ্তাহে আইএস সমর্থিত বিদ্রোহীদের হাতে কমপক্ষে ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (এমওএনইউএসসিও) সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে। -খবর আল জাজিরার। জাতিসংঘ জানিয়েছে, গত ৯ থেকে ১৬ আগস্টের মধ্যে পূর্ব উত্তর কিভু প্রদেশের বেনি এবং লুবেরো অঞ্চলগুলোকে লক্ষ্য করে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) হামলা চালিয়েছে। এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত একাধিক শান্তি চুক্তি সত্ত্বেও, দেশটির পূর্বে সেনাবাহিনী এবং এম২৩ জঙ্গি গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষের ফলে নতুনবিস্তারিত…
ডাকসু মনোনয়ন বিতরণ ও গ্রহণের সময় এক দিন বাড়ল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন ফর্মের সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরো লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ওবিস্তারিত…
চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের বিষয়ে আমরা বলেছিলাম, তা এই সপ্তাহেই ঘোষণা দেবো। ইতোমধ্যে এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এখন কমিশনে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কর্মপরিকল্পনা মূলত আন্তঃঅনুবিভাগীয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। সবকিছু সমন্বয়ের পর আমরা আশা করছি, এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা সম্ভববিস্তারিত…
বেতন পাবেন কাবাডি খেলোয়াড়রা, দল ঘোষণার পর স্থগিত বিশ্বকাপ
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, অথচ এই খেলায় বলার মত সাফল্য নেই। পেশাদারিত্ব না থাকায় এতদিন বেতনও পেতেন না কাবাডি খেলোয়াড়রা। তবে আজ এক সংবাদ সম্মেলনে প্রথমবারের খেলোয়াড়দের বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কাবাডি ফেডারেশন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। এদিকে দলের অভিজ্ঞ খেলোয়াড় রুপালিকে অধিনায়ক করে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য নারী কাবাডি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে কাবাডি ফেডারেশন আয়োজিতবিস্তারিত…
ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ আর শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ওয়াং ই বৈঠক করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই চীন সফরে যেতে পারেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিস্তারিত…
বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির
বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের এই তালিকায় তৃতীয় স্থান পেয়ে পাকিস্তানকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন তিনি। আইএমডিবি-র এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়। তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন, চীন থেকে একজন এবং পাকিস্তান থেকে একজন। এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক তারকা। তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’-এরবিস্তারিত…
ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত শুক্রবার কয়েক ঘণ্টা বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কিছু শর্ত দেন। সংবাদমাধ্যম সিএনএন ইউরোপীয় নেতাদের বরাতে রোববার (১৭ আগস্ট) জানিয়েছে, পুতিন ট্রাম্পকে জানান, ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ চায় তাহলে তাদের পূর্বাঞ্চলের পুরো দনবাস রাশিয়াকে দিয়ে দিতে হবে। এরবদলে তিনি ইউক্রেনের অন্যান্য ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে দেবেন। যারমধ্যে খেরসন এবং জাপোরিঝিয়াও থাকবে। এছাড়া ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো দেশে হামলা চালাবেন না বলেও কথা দেন তিনি। এছাড়া পুতিন শর্ত দেন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে ‘সেটির মূল কারণ’ সমাধানবিস্তারিত…
আইয়ুব বাচ্চুর জন্মদিনে রাজধানীতে বিশেষ আয়োজন
বাংলাদেশের রক সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অগ্রদূতদের একজন আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, গিটারেরে জাদুকর খ্যাত এই কিংবদন্তি শিল্পীর আজ ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এ আয়োজনে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে। শুধু আলোচনা নয়, এখনকারবিস্তারিত…
কানাডায় কেবিন ক্রুদের ধর্মঘট, ৭০০ ফ্লাইট বাতিল
কানাডার বৃহত্তম ও রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার কানাডার ১০ হাজারেরও বেশি কেবিন ক্রু ধর্মঘট শুরু করেছেন। বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই ধর্মঘটের যাত্রী পরিসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এয়ার কানাডা কর্তৃপক্ষ। ইতোমধ্যেই শনিবারের (১৬ আগস্ট) নির্ধারিত ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৮৫ সালের পর বিমান সংস্থাটির কেবিন ক্রুদের এটি প্রথম ধর্মঘটের ঘটনা। যার ফলে এক লাখের বেশি বিদেশি যাত্রী আটকা পড়েছেন, যাদের অনেকেই বিকল্প ফ্লাইট খুঁজতে বাধ্য হয়েছেন। ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারীবিস্তারিত…
সুইডেনে মসজিদ থেকে বের হওয়ার সময় ২ জন গুলিবিদ্ধ
সুইডেনের ওরেব্রো শহরে একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় দুই জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মসজিদ থেকে বের হওয়ার সময় গুলি করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশের কাছে ফোন যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বের হওয়ার পর তাদের ওপর গুলি চালানো হয়। পুলিশ গুলিবর্ষণের পরিস্থিতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে বন্দুকধারীর সন্ধানে জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পুলিশের মুখপাত্র অ্যান্ডার্স ডাহলম্যান এএফপিকে বলেন, ‘আমরা বর্তমানে সক্রিয়ভাবে অপরাধী বা অপরাধীদের অনুসরণ করছি। আমরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছি এবংবিস্তারিত…
