Tuesday, August 19th, 2025
যে ৫ অভ্যাসে ৭০ বছরেও ভালো থাকবে হার্ট
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। এসময় হার্ট সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ৬০-৭০ বছরের পর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যায় ভুগতে শুরু করেন বেশিরভাগ মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস মেনে চললে ৭০ বছরের পরও হার্ট সুস্থ ও সক্রিয় রাখা সম্ভব। ১. প্রতিদিন শরীরচর্চা : নিয়মিত হালকা ব্যায়াম যেমন সকালে আধঘণ্টা হাঁটা, যোগাভ্যাস বা স্ট্রেচিং শরীরের রক্তসঞ্চালন ভালো করে, বাড়তি চর্বি কমায় ও হার্টকে মজবুত রাখে। ২. সঠিক খাবার নির্বাচন : বয়স বাড়লে ভারী, তেল-মসলাদার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত।বিস্তারিত…
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৪১ হাজার ৬২৭ জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন। এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। এরপর নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানরা টেলিটকের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ডবিস্তারিত…
কঙ্গোতে ৫২ জনকে হত্যা করল জঙ্গিরা
আফ্রিকার দেশ কঙ্গোতে গত এক সপ্তাহে আইএস সমর্থিত বিদ্রোহীদের হাতে কমপক্ষে ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (এমওএনইউএসসিও) সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে। -খবর আল জাজিরার। জাতিসংঘ জানিয়েছে, গত ৯ থেকে ১৬ আগস্টের মধ্যে পূর্ব উত্তর কিভু প্রদেশের বেনি এবং লুবেরো অঞ্চলগুলোকে লক্ষ্য করে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) হামলা চালিয়েছে। এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত একাধিক শান্তি চুক্তি সত্ত্বেও, দেশটির পূর্বে সেনাবাহিনী এবং এম২৩ জঙ্গি গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষের ফলে নতুনবিস্তারিত…
