Quick News

 

জামিন পেলেন ইমরান খান

সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরসহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দারস্থ হন ইমরান। এরপর সুপ্রিম কোর্ট থেকে আজ এ সিদ্ধান্ত এলো। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেনবিস্তারিত…


নির্বাচন ফেব্রুয়ারিতেই, পরবর্তী সরকারে আমি থাকব না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন শেষেই আমি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেব। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই আমি থাকব না।’ যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজে এক নিবন্ধে তিনি এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বতী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। পাঠকদের জন্য ড. ইউনূসের নিবন্ধটি হুবহু তুলে ধরা হলো— ‘এক বছর আগে, এই মাসেই বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থী, যাদেরবিস্তারিত…


সাতক্ষীরায় যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামিতে ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় ব্রহ্মরাজপুর নবী সানার মার্কেটে জামাতের নির্বাচনী অফিসে এ যুবদলের ছয়জন নেতাকর্মী যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানেবিস্তারিত…


ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় যে ৩ ফল

আজকাল খাদ্যাভ্যাস অনেক শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষই বাইরের ফাস্টফুড, ভাজাপোড়া খাচ্ছেন। মুখে সুস্বাদু লাগলেও এসব খাবারের প্রভাবে বাড়বে ইউরিক অ্যাসিড। অনেকে প্রথমদিকে ইউরিক অ্যাসিডের মাত্রাকে তেমন একটা পাত্তা দেন না। ফলে পায়ের পাতা ফোলা, হাঁটু ফোলা, কনুইয়ে ব্যথার মতো নানা সমস্যা দেখা দেয়। দীর্ঘসময় কোথাও বসে থাকলে ফুলে যায় পায়ের পাতা। আর এর থেকে শুরু হয় বাত বা আর্থারাইটিসের সমস্যা। চিকিৎসকদের মতে, শুরু থেকেই যদি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সমস্যা কমানো সম্ভব। নয়তো সময়ের সঙ্গে জটিলতা বাড়তে থাকবে। যা ক্ষতি করবে কিডনি ও হৃদপিণ্ডেরও।বিস্তারিত…


ডাকসু নির্বাচন: ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১১০৯টি মনোনয়নপত্র জমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় শেষ হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিলো ৬৫৮টি মনোনয়নপত্র। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে এক হাজার ১০৯টি। জমা পড়েনি ৩১৮টি মনোনয়নপত্র। ১৮টি হলে মনোনয়নপত্র জমার পরিসংখ্যান: ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলেবিস্তারিত…


যে কঠিন শর্ত মেনেই শিল্পাকে বিয়ে করেন রাজ কুন্দ্রা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তারা একে অপরের পাশে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে চলে আসতে হয়েছিল। রাজ কুন্দ্রা জানান, শিল্পার একটাই শর্ত ছিল, তিনি কোনওভাবেই ভারত ছেড়ে অন্য দেশে থাকবেন না। রাজ কুন্দ্রা বলেন, “শিল্পা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কোনও বিদেশি বা এনআরআইকে বিয়ে করব না। আমাকে ভারতেই থাকতে হবে, আমি দেশ ছাড়তে পারব না।” লন্ডনে জন্ম ও বেড়েবিস্তারিত…


একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

চলতি শিক্ষাবর্ষ ২০২৫-২৬ এর একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে। এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদেরক নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর এ বিষয়ে দাবি/আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন অফিসারদের পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনে অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮বিস্তারিত…


যে ৫ অভ্যাসে ৭০ বছরেও ভালো থাকবে হার্ট

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। এসময় হার্ট সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ৬০-৭০ বছরের পর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যায় ভুগতে শুরু করেন বেশিরভাগ মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস মেনে চললে ৭০ বছরের পরও হার্ট সুস্থ ও সক্রিয় রাখা সম্ভব। ১. প্রতিদিন শরীরচর্চা : নিয়মিত হালকা ব্যায়াম যেমন সকালে আধঘণ্টা হাঁটা, যোগাভ্যাস বা স্ট্রেচিং শরীরের রক্তসঞ্চালন ভালো করে, বাড়তি চর্বি কমায় ও হার্টকে মজবুত রাখে। ২. সঠিক খাবার নির্বাচন : বয়স বাড়লে ভারী, তেল-মসলাদার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত।বিস্তারিত…


ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৪১ হাজার ৬২৭ জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন। এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। এরপর নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানরা টেলিটকের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ডবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!