Wednesday, August 20th, 2025
ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় যে ৩ ফল
আজকাল খাদ্যাভ্যাস অনেক শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষই বাইরের ফাস্টফুড, ভাজাপোড়া খাচ্ছেন। মুখে সুস্বাদু লাগলেও এসব খাবারের প্রভাবে বাড়বে ইউরিক অ্যাসিড। অনেকে প্রথমদিকে ইউরিক অ্যাসিডের মাত্রাকে তেমন একটা পাত্তা দেন না। ফলে পায়ের পাতা ফোলা, হাঁটু ফোলা, কনুইয়ে ব্যথার মতো নানা সমস্যা দেখা দেয়। দীর্ঘসময় কোথাও বসে থাকলে ফুলে যায় পায়ের পাতা। আর এর থেকে শুরু হয় বাত বা আর্থারাইটিসের সমস্যা। চিকিৎসকদের মতে, শুরু থেকেই যদি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সমস্যা কমানো সম্ভব। নয়তো সময়ের সঙ্গে জটিলতা বাড়তে থাকবে। যা ক্ষতি করবে কিডনি ও হৃদপিণ্ডেরও।বিস্তারিত…
ডাকসু নির্বাচন: ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১১০৯টি মনোনয়নপত্র জমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় শেষ হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিলো ৬৫৮টি মনোনয়নপত্র। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে এক হাজার ১০৯টি। জমা পড়েনি ৩১৮টি মনোনয়নপত্র। ১৮টি হলে মনোনয়নপত্র জমার পরিসংখ্যান: ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলেবিস্তারিত…
যে কঠিন শর্ত মেনেই শিল্পাকে বিয়ে করেন রাজ কুন্দ্রা
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তারা একে অপরের পাশে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে চলে আসতে হয়েছিল। রাজ কুন্দ্রা জানান, শিল্পার একটাই শর্ত ছিল, তিনি কোনওভাবেই ভারত ছেড়ে অন্য দেশে থাকবেন না। রাজ কুন্দ্রা বলেন, “শিল্পা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কোনও বিদেশি বা এনআরআইকে বিয়ে করব না। আমাকে ভারতেই থাকতে হবে, আমি দেশ ছাড়তে পারব না।” লন্ডনে জন্ম ও বেড়েবিস্তারিত…
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
চলতি শিক্ষাবর্ষ ২০২৫-২৬ এর একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে। এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদেরক নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর
আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর এ বিষয়ে দাবি/আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন অফিসারদের পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনে অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮বিস্তারিত…
