Quick News
জম্মু কাশ্মিরে বৃষ্টি-ভূমিধসে ১০ জনের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে ছয়জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) জম্মু-কাশ্মিরের দোদা বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। বৃষ্টি ও ভূমিধসের কারণে বৈষ্ণ দেবী মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। স্থানীয় বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বাড়ির ছাদ ধসে দুজন মারা গেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যায়।বিস্তারিত…
৩০০ সামরিক-বেসামরিক যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেন উভয়েই ১৪৬ জন করে সামরিক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। রুশ সামরিক যুদ্ধবন্দিদের পাশপাশি ৮ জন বেসামরিক যুদ্ধবন্দিকেও মুক্তি দিয়েছে ইউক্রেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে গতকাল রোববার তাদের মুক্তি দেওয়া হয়েছে। এই মুক্তি প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছে, তা উল্লেখ করা হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে; তবে বলা হয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে রাশিয়া-ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে মেডিকেল চেকআপ ও চিকিৎসা নিচ্ছেন, শিগগিরই তাদেরকে রাশিয়ায় ফেরত পাঠানো হবে। যেসব বেসামরিক রুশ নাগরিককে বন্দি করেছিল ইউক্রেনের সেনাবাহিনী, তারা সবাই ইউক্রেনের সীমান্তবর্তীবিস্তারিত…
হারে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আফিদাদের
এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে আফিদা-শামসুন্নাহারদের যাত্রাটা শুভ হয়নি। লাওসের ভিয়েনতিয়েনে গ্রুপের প্রথম ম্যাচে আফিদাদের ভুটানী ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ০-২ গোলে হেরেছে চাইনজি তাইপের কাউশিউং অ্যাটকার্সের বিপক্ষে। দুই অর্ধে একটি করে গোল করে জয়ী দল। সপ্তাহ তিনেক আগে লাওসের এই ভিয়েনতিয়েন থেকেই আফিদারা সাফল্য নিয়ে ফিরেছিলেন। এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এবার ভুটানের ক্লাবের হয়ে সেই লাওসেই এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন আফিদা, স্বপ্না, রিপা, শামসুন্নাহার ও তহুরা। বাংলাদেশ নারী ফুটবলে টানা দুই বার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। অথচ বাংলাদেশের নারী ফুটবলের কোনোবিস্তারিত…
ঢাকাসহ ১৯ জেলায় ২৩০ বিচারককে বদলি
ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়। বদলি করা জেলা ও দায়রা জজদের আগামী ২৮ আগস্টের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। তাই আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ১৪৪৭ হিজরিবিস্তারিত…
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে দলের নেতা হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তবে দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারের ওপর আস্থা রেখেছে বিসিবি। এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতিবিস্তারিত…
ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা
আমরা অনেকেই মনে করি অ্যাপলের ডিভাইসগুলো সবচেয়ে নিরাপদ। কিন্তু সম্প্রতি একটি গুরুতর সাইবার সিকিউরিটি ঝুঁকি ধরা পড়েছে, যা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। অ্যাপল ঘোষণা করেছে, আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অবিলম্বে সফটওয়্যার আপডেট ইনস্টল করা অত্যন্ত জরুরি। কোন আপডেট এসেছে? অ্যাপল নতুন iOS 18.6.2, iPadOS 18.6.2 এবং macOS Sequoia 15.6.1 আপডেট প্রকাশ করেছে। এই আপডেট মূলত CVE-2025-43300 সিকিউরিটি ঝুঁকি মোকাবিলার জন্য আনা হয়েছে। সমস্যা কোথায় ছিল? অ্যাপল জানিয়েছে, একটি ম্যালিশিয়াস ইমেজ ফাইল প্রসেস করার সময় মেমোরি করাপশন হতে পারত। হ্যাকাররা এর সুযোগ নিয়ে ব্যবহারকারীর ডেটা চুরি বা ডিভাইসেরবিস্তারিত…
কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্যও আছে দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি। তারা এবার ফাঁদ দেখবে। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল করা হবে। শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হল রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদেরবিস্তারিত…
ভাঙা হাতে ছেলের অভিষেক অনুষ্ঠানে শাহরুখ
গতকাল বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’-এর প্রিভিউ লঞ্চ ইভেন্টে। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ পরিচালনার মাধ্যমে বডিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন আরিয়ান। সে যাত্রায় ছেলের সঙ্গে মঞ্চে আসেন বলিউড বাদশা শাহরুখ ও মা গৌরী খান। এদিন শাহরুখ, গৌরী ও আরিয়ান পরেছিলেন কালো রঙের পোশাক। প্রিভিউ লঞ্চে একসঙ্গে হাজির হন এই তিনজন। সম্প্রতি হাতে আঘাতের কারণে ব্যান্ডেজ অবস্থায় দেখা গেছে শাহরুখকে। তবে বেশ হাস্যোজ্বল ছিলেন তিনি। ব্যান্ডেজের ওপর লেখে ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’। প্রিভিউ লঞ্চের মঞ্চে শাহরুখ গৌরীর দিকে ইঙ্গিত দেন, আরিয়ানকেবিস্তারিত…
সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আর্থিক সংকটে পড়া আরও তিনটি ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের কাজ শুরু করেছে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান। আইএফআইসি, ন্যাশনাল ও এবি ব্যাংক— এই তিন ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের একীভূত, অধিগ্রহণ, অবসায়ন বা পুঁজি সহায়তার মাধ্যমে পুনর্গঠন করা হবে কিনা। এই নিরীক্ষার দায়িত্ব পেয়েছে বৈশ্বিক প্রতিষ্ঠান ডেলয়েট, যারা ইতোমধ্যে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। এসময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় ধাপে আরও ১১টি ব্যাংকে সম্পদের মান যাচাই (একিউআর) করার সিদ্ধান্ত নেয়বিস্তারিত…
