চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে দলের নেতা হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তবে দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারের ওপর আস্থা রেখেছে বিসিবি।
এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
সম্পর্কিত সংবাদ
সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব। ফুটবল বিশ্বের শীর্ষ চার পরাশক্তি এবংবিস্তারিত…
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতাবিস্তারিত…
