Quick News
সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
বাজারে এসেছে নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি। ‘সময় এখন আমার’ ট্যাগলাইনে আনা এ ডিভাইসের সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬ দশমিক ৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে। শাওমি বলছে, এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় স্ক্রিন। ফলে ভিডিও, গেমস বা যেকোনো ডিজিটাল কনটেন্ট দেখা হবে আরও স্পষ্ট ও উপভোগ্য। ডট ড্রপ ডিসপ্লেটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে দ্রুত স্ক্রল বা গেম খেলার সময় ছবির ভিজ্যুয়াল থাকবে স্মুদ ও ক্লিয়ার। সূর্যের আলোতে কিংবা অল্প আলোয় স্ক্রিনের উজ্জ্বলতা অটোমেটিক বাড়ানো–কমানোর সুবিধাও আছে এতে। চোখের সুরক্ষার জন্য ডিভাইসটির ডিসপ্লে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি টিইউভি রেইনল্যান্ডের তিনটি সার্টিফিকেট—বিস্তারিত…
ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ
আজ ভুটানের সঙ্গে ড্র করে সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫ -০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার। ঢাকায়বিস্তারিত…
অভিবাসীদের নৌকা উল্টে ৬৯ জন নিহত
আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে। মৌরিতানিয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন, গত মঙ্গলবার শেষ রাতে নৌকায় থাকা অভিবাসীরা মৌরিতানিয়ার উপকূলীয় একটি শহরের আলো দেখতে পান। এ সময় তাদের অনেকে নৌকার এক পাশে সরে যান। এতে করে নৌকাটি উল্টে যায়। ওই সময় কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হন। ভয়াবহ এ নৌ দুর্ঘটনায় এরআগে ৪৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। এখন এটি বাড়িয়ে ৬৯ করা হয়েছে। নৌকায় থাকা কয়েকজনবিস্তারিত…
এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন লিটন
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে চলতি মাসে বেশ কয়েক দিন ধরেই অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গেও কাজ করছে লিটন দাসরা। এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে লিটন বলেন, ‘আগেও বললাম যে এখানকার কন্ডিশনের মতো ওখানেও হওয়ার চান্স আছে। তো কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি। একটা ম্যাচও খেলেছি আমরা। আর আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে ওখানে কন্ডিশন কী হতে পারে। চেষ্টা করব কন্ডিশনটা কাজে লাগিয়ে যেন ম্যাচের রেজাল্টবিস্তারিত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। সচিব বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, আগামী রমজানের আগে ভোট করার জন্য।বিস্তারিত…
পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত
বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে নিজেদের পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে অবহিত করে ভারত। আজ বুধবার (২৭ আগস্ট) নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন। এক কর্মকর্তা জানিয়েছেন সেনাদের লাহোর, ওকারা, ফয়সালাবাদ এবং শিয়ালকোটসহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্কবার্তায়বিস্তারিত…
সাড়া ফেলেছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
পহেলা আগস্ট থেকে আরটিভিতে প্রচারিত হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আরটিভিতে সপ্তাহের সাত দিন রাত ৯টায় ধারাবাহিকটি প্রচার হচ্ছে। আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে বলে জানা গেছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিকমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার এক মাত্র ছেলে, বাবা ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে।বিস্তারিত…
সম্ভাব্য যুদ্ধের প্রস্ততি: আধুনিক বাঙ্কার বানাচ্ছে তুরস্ক
সম্ভাব্য যুদ্ধ বা দুর্যোগে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তুরস্কের ৮১টি প্রদেশজুড়ে আধুনিক বাঙ্কার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, বেশ কয়েকটি শহরে, বিশেষ করে রাজধানী আঙ্কারায় বাঙ্কার নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বাঙ্কারগুলো হবে অতন্ত টেকসই কাঠামো, যেখানে পারমাণবিক হামলাসহ সম্ভাব্য যুদ্ধ বা দুর্যোগে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া যেতে পারে। গত জুন মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রকল্পটি অনুমোদন করেন। তুর্কি পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক গবেষণায় দেশটিতে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অবকাঠামোর অভাব তুলে ধরা হয়েছে এবং উল্লেখ করাবিস্তারিত…
এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ
পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোয় মিলেছে বাংলাদেশের সামনে নতুন সুযোগ। এই সুযোগে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ হকি দল। আজ (২৬ আগস্ট) সকালে দলটি ভারত সফরে রওনা দিয়েছে। আগামী ২৯ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এই প্রতিযোগিতা। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় হয়ে এশিয়া কাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তান সরে যাওয়ায় রিজার্ভ দল হিসেবে সুযোগ মিলেছে লাল-সবুজদের সামনে। টুর্নামেন্টের জন্য মাত্র ১৪ দিনের প্রস্তুতি নিতে পেরেছে দল। তা সত্ত্বেও আশাবাদী প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব।বিস্তারিত…
ধোনির বিরুদ্ধে বড় অভিযোগ সাবেক ক্রিকেটারের
ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। তার দাবি, ধোনি নেতৃত্বে থাকাকালীন তিনি কোনো ধরনের সমর্থন পাননি, বরং কিছু খেলোয়াড়কে অতিরিক্ত পছন্দ করা হতো এবং বারবার সুযোগ দেওয়া হতো। অথচ তিনি পারফর্ম করেও দলে জায়গা পাননি। তিওয়ারি ভারতের হয়ে ধোনির অধিনায়কত্বে ১২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার পরও তাকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম করলেও আবারও ছিটকে পড়েন দল থেকে। সম্প্রতি ক্রিকট্রেকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন,বিস্তারিত…
