Quick News
ডাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন উচ্চ আদালত। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন হওয়ার কথা ছিল। সোমবার (১ সেপ্টেম্বর) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে রিটকারী বামজোটের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এস এম ফরহাদের বিরুদ্ধে সব অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটেরবিস্তারিত…
হামাসের মুখপাত্র আবু উবাইদাকে হত্যার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল জানিয়েছে, গাজার রাজধানী গাজা সিটিতে বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ এক্স-এ পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটকে ওই অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন। তবে হামাস এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। ফিলিস্তিনি এই স্বাধীনতাকাসী সংগঠনটি এর আগে জানায়, আবাসিক ভবনে ইসরায়েলিবিস্তারিত…
আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল
ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তারা বলছে, আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামি নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন। রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায়, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল-আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামিবিস্তারিত…
মোবাইল ফোন কে আবিষ্কার করেন
১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। এজন্য তাকেই বিশ্বব্যাপী মোবাইল ফোনের জনক বলা হয়। তখন তিনি ছোট্ট টেলিকম কোম্পানি মটোরোলাতে কর্মরত ছিলেন। সেই সময় তার তৈরি করা মোবাইল ফোনের ওজন ছিল প্রায় এক কেজির মতো এবং সেটি দিয়ে সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যেত। কিন্তু এই আবিষ্কারই আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। জীবনী মার্টিন কুপারের জন্ম ১৯২৮ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের শিকাগো শহরে। ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী ছিলেন। ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকেবিস্তারিত…
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিএনপির যাত্রা শুরু করেন। দলটি শুরু থেকেই ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, ‘বহুদলীয় গণতন্ত্র’ ও ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা’র মূলনীতি সামনে রেখে রাজনীতি করে আসছে। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে আলোচনা সভা, র্যালি, মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাবিস্তারিত…
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ
দেশে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন। রোববার (৩১ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সিনিয়র সচিব বলেন, আরেকটা তালিকা আমরা করব ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূরণ করবে, তাদের নিয়ে। ইসি সচিব জানান, হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তী সময়ে উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তিবিস্তারিত…
নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রোববার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টায় ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। গণঅধিকার পরিষদের এই নেতা জানান, নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার ওপর হামলারবিস্তারিত…
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। তাদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন। হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল-বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুবিস্তারিত…
লিটনের ফিফটিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
লাল বলে নিয়মিত পারফর্ম করলেও গত কয়েক মাস ধরেই সাদা বলের ক্রিকেটে বেশ ভুগছেন লিটন দাস। এমন সময়েও টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় তাকে। ফলে অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। এবার সংক্ষিপ্ত ফরম্যাটেও বড় রানের দেখা পেলেন লিটন। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র ২৬ বল। ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম তিন বলের তিনটিই সীমানা ছাড়া করেন পারভেজ হোসেন ইমন। উড়ন্ত সূচনা পাওয়া এই ওপেনার অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। আরিয়ানবিস্তারিত…
আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে ১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষ্যে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে রোমহর্ষক নানা ঘটনা। জুলাই-অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছেবিস্তারিত…
