Quick News

 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই ৫ সবজি

ডায়াবেটিস শারীরিক অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ এবং নির্দিষ্ট খাদ্যতালিকা উভয়েরই প্রয়োজন। ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সুস্বাস্থ্য বজায় রাখে। ডায়াবেটিস-বান্ধব খাদ্যতালিকায় সঠিক সবজি বেছে নিতে হবে। এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে, প্রদাহ কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি সবজি সম্পর্কে- ১. ব্রোকলি ব্রোকলি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে উপকারী সবজি। কারণ এতে ভিটামিন সি, এ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে ফাইবার রয়েছে। ব্রোকলিতে থাকা ফাইবার কার্বোহাইড্রেট হজমকে ধীর করে দেয়, যা রক্তে শর্করার মাত্রাবিস্তারিত…


অর্থপাচার ঠেকাতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো জরুরি: প্রধান উপদেষ্টা

শত শত কোটি ডলারের চুরি করা সম্পদ করস্বর্গ ও ধনী দেশে পাচার ঠেকাতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই)’র চেয়ার ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। মুহাম্মদ ইউনূস বলেন, ‘অধিকাংশ সময় আমরা জানি এই চুরি করা অর্থ কোথা থেকে আসছে। তবুও এটিকে আমরা বৈধ অর্থ স্থানান্তর হিসেবে মেনে নিই, কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেই।’ প্রধান উপদেষ্টা জানান, বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে দক্ষিণের দেশগুলোবিস্তারিত…


ফের আইসিইউতে ফরিদা পারভীন

ফের অসুস্থ একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে কয়েকবার বমি করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ কয়েকজন উপদেষ্টা ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা রয়েছে তার। গত কয়েক বছরবিস্তারিত…


ভারতকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে রাশিয়া

ভারতকে শিগগিরই নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়া শিগগিরই ভারতের কাছে নতুন করে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কিছু দিন আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছিল ভারত। বর্তমানে এই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দ্রুত সরবরাহ করার বিষয়ে ভারত-রাশিয়ার মাঝে আলোচনা চলছে। দেশটির একাধিক প্রতিরক্ষা সূত্র বলেছে, রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০’র একটি ইউনিটবিস্তারিত…


হ্যাকারদের হানায় বিপদের মুখে কয়েক কোটি জিমেইল ব্যবহারকারী

বিশ্বের প্রায় ২.৫ বিলিয়ন জিমেইল ব্যবহারকারীকে গুগল জরুরি সতর্কবার্তা দিয়েছে। হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা পেতে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন এবং দুই ধাপ যাচাইকরণ (2SV) চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। মেসেজিং অ্যাপের দুনিয়ায় যেমন হোয়াটসঅ্যাপ জনপ্রিয়, তেমনি ই-মেলে গুগলের জিমেইল সবচেয়ে বেশি ব্যবহৃত। এটি এত বেশি ব্যবহৃত হয় যে মেল বললেই গুগলের ইনবক্স চোখের সামনে ভেসে ওঠে। তাই হ্যাকিংয়ের প্রধান লক্ষ্যও জিমেইল। হ্যাকারদের কৌশল বিখ্যাত হ্যাকিং গ্রুপ শাইনি হান্টার্স এই আক্রমণের পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সাল থেকে সক্রিয় এই গ্রুপ ইতিমধ্যেই AT&T, Microsoft, Santander এবং Ticketmaster-এর মতো বড় কোম্পানিরবিস্তারিত…


কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হবে। তিনি চান, যারা এর আগে কখনো ভোট দিতে পারেননি, অথবা ভোট দিতে গিয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারা যেন এবার একটি ভালো অভিজ্ঞতা পান। তার মতে, কেউ যেন বলতে না পারে যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাত দল ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠুবিস্তারিত…


স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই। ইএফই’র প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ১৭ জনকে জীবিত অবস্থায় এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর আনাদোলুর। আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন এখনও নিখোঁজ আছেন। বেঁচে থাকা যাত্রীরা জানিয়েছেন, তিন দিন আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে জাহাজে চেপেছিলেন তারা, গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। কিন্তু জাহাজটি ক্যানারি দ্বিপপুঞ্জের কাছাকাছি মৌরিতানিয়ার উপকূলে আসার পর ডুবে যায়। ওয়াকিং বর্ডার নামের একটিবিস্তারিত…


পেঁয়াজের চা খেলে মিলবে যেসব সুফল

পেঁয়াজ— রান্নাঘরের অতি পরিচিত একটি মসলা। এর পুষ্টিগুণও অঢেল। এতে আছে ফাইটোকেমিক্যাল। এছাড়াও আছে কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ, যা শরীরের জন্য খুবই উপকারী। ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, পেঁয়াজে কোয়েরসেটিন নামক ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, যা রক্তে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বাড়াতে সাহায্য করে। গবেষণা অনুযায়ী, কাঁচা পেয়াজের চেয়েও বেশি গুণ পেঁয়াজের চায়ে। কেন নিয়মিত এই চা খাবেন? চলুন জেনে নিই- ঠান্ডা লাগা কমায়: আবহাওয়া পরিবর্তনের সময় ঘনঘন সর্দি-কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা, জ্বর বা ফ্লু এর মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকেবিস্তারিত…


হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের ঘণ্টাখানেকের মধ্যে তা স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই স্থগিতাদেশ দেন। আইনজীবী শিশির মনির জানান, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০বিস্তারিত…


তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

আগামী ৩-৫ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি বাণিজ্য প্রতিনিধি দল তাইওয়ান যাচ্ছে। ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের এই প্রতিনিধি দলটি আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) ডিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিষ্ঠানগুলো কৃষি ভ্যালুচেইনের বিভিন্ন পর্যায়ে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রক্রিয়া ও স্মার্ট এগ্রো প্রসেসিং নিয়ে বিশ্বের শীর্ষ বিশেষজ্ঞ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। ডিসিসিআই প্রতিনিধি দল কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ,বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!