Quick News

 

যেসব খাবারে বাড়তে পারে থাইরয়েডের সমস্যা

হরমোনের মাত্রা বেশি হলে যেমন এক রকম সমস্যা হয়, তেমনই কম হলেও দেখা দেয় নানা উপসর্গ। কারো ওজন বাড়ে, কারো কমে যায়। দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, মনঃসংযোগে সমস্যাসহ নানা জটিলতা। সময়মতো চিকিৎসা না হলে সমস্যা বাড়তে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে। থাইরয়েডের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদি হয়, তবে সঠিক খাবার ও জীবনযাপনের মাধ্যমে রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন কিছু খাবার রয়েছে, যেগুলো থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে। চলুন, জেনে নিই। সয়াবিন ও সয়াজাত পণ্য সয়াবিন, টফু, সয়া দুধ প্রভৃতি খাবারে থাকে ফাইটোইস্ট্রোজেন ও গয়ট্রোজেন নামক উপাদান। যাবিস্তারিত…


অক্ষয় কুমারের ৫৮ তম জন্মদিনে ২০০ তম সিনেমার ঘোষণা

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার তার ৫৮তম জন্মদিন উপলক্ষে একটি নজিরবিহীন মাইলফলক স্পর্শ করতে চলেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদিত করা এই সুপারস্টার তার ২০০তম সিনেমার ঘোষণা করতে যাচ্ছেন আগামী ৯ সেপ্টেম্বর। সূত্রের খবর অনুযায়ী, অক্ষয় এই বিশেষ মুহূর্তটি তার ভক্তদের উৎসর্গ করতে চাইছেন, যাঁরা তার দীর্ঘ যাত্রায় সর্বদা শক্তিশালী সহায়ক হয়ে ছিলেন। একই দিনে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজনের কথা চলছে, যা ঘোষণাটিকে আরও জমকালো করে তুলবে। অ্যাকশন, কমেডি, ড্রামা এবং দেশপ্রেমী সিনেমার মিশ্রণে অক্ষয়ের ধারাবাহিকতা এবং প্রতি বছর একাধিক সিনেমা করতে পারার ক্ষমতা তাকে বলিউডের এই বিরল সাফল্যবিস্তারিত…


জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৩০ রাজনৈতিক দলের নেতাদের

জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে একাত্ম হয়ে তারা এ দাবি জানান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার, জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদ বিরোধী ৩০টির বেশি রাজনৈতিক দল সংহতি জানায়। সমাবেশে অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের জোরবিস্তারিত…


গ্রেস জেওরো হলেন সবচেয়ে দামি নারী ফুটবলার

ফরাসি তারকা মিডফিল্ডার গ্রেস জেওরোকে ১.৪ মিলিয়ন পাউন্ডে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সই করিয়ে ইতিহাস গড়েছে লন্ডন সিটি লায়নেস। এই ট্রান্সফারের মাধ্যমে জেওরো এখন নারী ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন। নারী ফুটবলে ট্রান্সফারের আগের রেকর্ড ছিল ১.১ মিলিয়ন পাউন্ড। এই দামে অরল্যান্ডো প্রাইড মেক্সিকোর উইঙ্গার লিজবেথ ওভালকে টিগ্রেস থেকে দলে ভিড়িয়েছিল। ২৮ বছর বয়সী জেওরো ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ২২ গোল করেছেন। তিনি দুটি বিশ্বকাপ, দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ সালের অলিম্পিক্সে অংশ নিয়েছেন। পিএসজিতে ১৫ বছর বয়সে যোগ দেওয়ার পর জেওরো প্রায় ২৭০ ম্যাচেবিস্তারিত…


ইলিশে মেলে যেসব উপকারিতা

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। আর মাছের মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে সেরা। স্বাদ আর পুষ্টিগুণের কারণে ইলিশ পেয়েছে মাছের রাজার মর্যাদা। ইলিশ রান্না, ভাজা,ভাপা, ঝোল -সবভাবেই খেতে মজা। এই মাছের রয়েছে বহু স্বাস্থ্যগুণ। অনেকের হয়তো জানা নেই, ইলিশ খেলে শরীরে নানা ধরনের উপকার হয়। ইলিশ মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। একইসঙ্গে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে শরীরকে ফিট রাখে। চোখের স্বাস্থ্য ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ রাতকানা রোগবিস্তারিত…


৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকায়ও খসড়ার মতো গাজীপুরের একটি আসন বৃদ্ধি করা হয়েছে এবং বাগেরহাটের একটি আসন কম রাখা হয়েছে। এ সীমানায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা অনুযায়ী- এবার ৩০০টি আসনের মধ্যে ৪৭টি আসনে রদবদল আনা হয়েছে। খসড়া তালিকায় ৩৯টিবিস্তারিত…


অ্যাপ দিয়ে স্বর্ণে বিনিয়োগের সুযোগ

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা ও শেয়ার বাজারের অনিশ্চয়তা, সবকিছু মিলে মানুষ এখন নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগের দিকে ঝুঁকছে। তাছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে অ্যাপভিত্তিক লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, বিনিয়োগের ক্ষেত্রেও এসেছে নানা ধরনের পরিবর্তন। মানুষ এখন অনলাইন প্ল্যাটফর্মে কৃষি, গবাদিপশু, জমি ও স্বর্ণে বিনিয়োগ করে একটি বৈচিত্র্যময় বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করছে। বিনিয়োগের অন্যান্য মাধ্যমের তুলনায় স্বর্ণ অনেকটা স্থিতিশীল এবং সংকটের সময় প্রতিরক্ষামূলক সম্পদ হিসেবে কাজ করে। এজন্য তরুণ ও প্রযুক্তি সচেতন বিনিয়োগকারীরা স্বর্ণ একটি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। তাই স্বর্ণ কেনা, বিক্রি করা ও সঞ্চয়বিস্তারিত…


হার্ভার্ডের অনুদান বন্ধ করা ট্রাম্পের অবৈধ হস্তক্ষেপ: আদালত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের জন্যে আদালতে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ‘অবৈধ’। বুধবার ফেডেরাল আদালতের বিচারক জানান, ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ২ বিলিয়নেরও বেশি অনুদান বন্ধ করার সিদ্ধান্ত ‘অবৈধ’ ভাবে নিয়েছে মার্কিন প্রশাসন। বিচারক অ্যালিশন বারোস জানান, এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপরে প্রভাব পড়বে। এই ধরনের অনুদান বন্ধের নির্দেশকে বাতিল করার জন্য মার্কিন প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যুক্তিতে সহমত পোষণ করে বিচারক জানান, আমেরিকার প্রশাসনের কথামতো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম সংশোধন না করারবিস্তারিত…


বিভিন্ন দেশে গুগলের পরিষেবা বন্ধ

দক্ষিণ-পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের লাখ লাখ ব্যবহারকারী গুগল পরিষেবা ব্যবহার করতে পারছে না বলে জানা গেছে। টেলিযোগাযোগ বিভ্রাট পর্যবেক্ষক ডাউনডিটেক্টর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে ইউটিউব, জিমেইল, ক্রোম, ম্যাপস, গুগল ট্রান্সলেট এবং অন্যান্য গুগল পরিষেবাগুলোতে অ্যাক্সেস পেতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ট্র্যাকার ওয়েবসাইট আউটরেজ.রির্পোট লিখেছে, তুরস্ক, বুলগেরিয়া, গ্রীস, জর্জিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং অন্যান্য ১৬টি দেশ থেকে গুগল বিভ্রাটের খবর পাওয়া গেছে। কিছু ব্যবহারকারী রিপোর্ট করছেন যে সুইডিশ অডিও স্ট্রিমিং পরিষেবা স্পটিফাইও এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে। তবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডবিস্তারিত…


খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপরেসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


Copy link
URL has been copied successfully!