হার্ভার্ডের অনুদান বন্ধ করা ট্রাম্পের অবৈধ হস্তক্ষেপ: আদালত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের জন্যে আদালতে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ‘অবৈধ’।

বুধবার ফেডেরাল আদালতের বিচারক জানান, ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ২ বিলিয়নেরও বেশি অনুদান বন্ধ করার সিদ্ধান্ত ‘অবৈধ’ ভাবে নিয়েছে মার্কিন প্রশাসন।

বিচারক অ্যালিশন বারোস জানান, এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপরে প্রভাব পড়বে। এই ধরনের অনুদান বন্ধের নির্দেশকে বাতিল করার জন্য মার্কিন প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের যুক্তিতে সহমত পোষণ করে বিচারক জানান, আমেরিকার প্রশাসনের কথামতো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম সংশোধন না করার কারণেই ‘প্রতিশোধ’ নিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের তরফে। কিন্তু সরকারের দেওয়া শর্তগুলি মানতে রাজি ছিলেন না হার্ভার্ড কর্তৃপক্ষ।

এর পরেই ‘শাস্তি’ হিসাবে প্রথমে ২০০ কোটি ডলারেরও বেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। পরে আরও ৪৫ কোটি ডলারের অনুদান বন্ধ করা হয়।

গবেষণা খাতে অনুদান বন্ধের জন্যে আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প। তবে এই অবশ্য প্রথম নয়, এর আগেও হার্ভার্ডের সঙ্গে ‘লড়াই’-এ আদালতে হার হয়েছিল ট্রাম্পের। সেবারে মার্কিন প্রশাসন ধাক্কা খেয়েছিল বিদেশি পড়ুয়া ভর্তি সংক্রান্ত বিষয়ে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
  • ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
  • সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
  • আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান
  • Copy link
    URL has been copied successfully!