সম্ভাব্য যুদ্ধের প্রস্ততি: আধুনিক বাঙ্কার বানাচ্ছে তুরস্ক

সম্ভাব্য যুদ্ধ বা দুর্যোগে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তুরস্কের ৮১টি প্রদেশজুড়ে আধুনিক বাঙ্কার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, বেশ কয়েকটি শহরে, বিশেষ করে রাজধানী আঙ্কারায় বাঙ্কার নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বাঙ্কারগুলো হবে অতন্ত টেকসই কাঠামো, যেখানে পারমাণবিক হামলাসহ সম্ভাব্য যুদ্ধ বা দুর্যোগে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া যেতে পারে।

গত জুন মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রকল্পটি অনুমোদন করেন।

তুর্কি পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক গবেষণায় দেশটিতে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অবকাঠামোর অভাব তুলে ধরা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলো প্রয়োজনীয় মান পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এদিকে গত মাসে তুর্কি জাতীয় গোয়েন্দা একাডেমি ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের ওপর তৈরি একটি প্রতিবেদনে পূর্ব সতর্কতার অংশ হিসেবে সুসজ্জিত বাঙ্কার নির্মাণের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রধান শহরগুলোতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলো এবং বিস্তৃত বোমা আশ্রয়কেন্দ্র বা বাঙ্কার নেটওয়ার্ক বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন তুর্কি কর্মকর্তারা।

১৯৮৭ সাল থেকে কার্যকর তুরস্কের বর্তমান আশ্রয় নিয়ন্ত্রণ আইন অনুসারে, নির্দিষ্ট আকারের ভবনে আশ্রয়কেন্দ্র নির্মাণ বাধ্যতামূলক। তবে বাস্তবে এই আইন উপেক্ষা করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!