ধোনির বিরুদ্ধে বড় অভিযোগ সাবেক ক্রিকেটারের

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। তার দাবি, ধোনি নেতৃত্বে থাকাকালীন তিনি কোনো ধরনের সমর্থন পাননি, বরং কিছু খেলোয়াড়কে অতিরিক্ত পছন্দ করা হতো এবং বারবার সুযোগ দেওয়া হতো। অথচ তিনি পারফর্ম করেও দলে জায়গা পাননি।

তিওয়ারি ভারতের হয়ে ধোনির অধিনায়কত্বে ১২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার পরও তাকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম করলেও আবারও ছিটকে পড়েন দল থেকে।

সম্প্রতি ক্রিকট্রেকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, “আমি কেন বাদ পড়েছিলাম, এর উত্তর আমার কাছে নেই। এটা এমএস ধোনি, ডানকান ফ্লেচার এবং সেই সময়কার নির্বাচকরাই ভালো বলতে পারবেন। এখনো পর্যন্ত কেউ কোনো ব্যাখ্যা দেয়নি।”

তিনি আরও বলেন, “আমি এমন কেউ নই যে কোচ, ক্যাপ্টেন বা নির্বাচকদের ফোন করে জবাব চাইব। কিন্তু আগেও বলেছি, ভবিষ্যতে ধোনির সঙ্গে যদি দেখা হয়, আমি নিশ্চিতভাবেই জানতে চাইব শতক করার পরও কেন আমাকে আর সুযোগ দেওয়া হয়নি। এখনো বুঝতে পারি না কী ভুল ছিল বা তারা কী চিন্তা করেছিল।”

তিওয়ারির মতে, ধোনির মধ্যে কিছু খেলোয়াড়ের প্রতি অতিরিক্ত সমর্থন দেওয়ার প্রবণতা ছিল, আর সেটিই তাকে পিছিয়ে দেয়।

তিনি বলেন, “ধোনিকে সবাই পছন্দ করে, এবং আমি নিজেও বলি ওর লিডারশিপ দারুণ ছিল। কিন্তু আমার ক্ষেত্রে কী হলো, সেটা তিনিই ভালো বলতে পারবেন। আমার মনে হয়, কিছু খেলোয়াড়কে ধোনি খুবই পছন্দ করতেন এবং সব সময়ই তাদের সমর্থন দিতেন। অনেকেই ব্যাপারটা জানে, কিন্তু মুখ খোলে না। ক্রিকেটে এমন পছন্দ-অপছন্দ প্রায়ই দেখা যায়। আমি মনে করি, আমি ওর অপছন্দের তালিকায় ছিলাম। সেটা ছাড়া আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না।” মনোজ তিওয়ারির এই মন্তব্যে আবারও আলোচনায় এসেছে ভারতীয় ক্রিকেট দলে অভ্যন্তরীণ পক্ষপাত ও সুযোগ বঞ্চনার প্রশ্ন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • Copy link
    URL has been copied successfully!