Quick News
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত
ফরিদপুর শহরের লক্ষীপুর মহল্লায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার বিধান সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকাশ ও উপাসনা মোটরসাইকেলেবিস্তারিত…
দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকাবিস্তারিত…
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন। এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়। শিগগির রুটিন প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন ঘোষণা করা হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানবিস্তারিত…
খুলনায় নিজের অস্ত্রের গুলিতে নিহত রেলপুলিশ সদস্য
কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেলবিস্তারিত…
সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা ও ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। মাদরা বিওপির দুইটি অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০৯ ও ১৪ আরবি পয়েন্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও সুইচগেইট আমবাগান এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় উইং কোরেক্স সিরাপ এবং প্রায় ১ লাখ ১৭বিস্তারিত…
আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করার কারণে এবং বাকি ১৬টি বিল সংসদে উত্থাপন না করার প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দল চতর্থবারের মতোন ওয়াকআউট করেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধায় জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধী দল সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউটের কথা বলে বের হয়ে যান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ৯৮টি অধ্যাদেশ সংশোধনী ছাড়াই পাসের রাজনৈতিক সমঝোতা ভেঙে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় বিরোধী দল। এবিস্তারিত…
জাতীয় সংসদে ১২টি বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে একযোগে ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু’টি বিল পাস হয়েছে। পাশাপাশি ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলনের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে বৃহস্পতিবার এসব বিল পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বিলগুলো উত্থাপন করেন। সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশবিস্তারিত…
শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে তার মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার বিকেলে লালবাগের পোস্তা শ্মশানঘাটে তরুণ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে চারুকলায় শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ ঘোষের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বড় পরিসরে শ্রদ্ধা নিবেদন শেষে লালবাগের পোস্তা শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় মরদেহ। রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া তরুণ ঘোষ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করেন। পরে ১৯৮৬ সালে ভারতের বরোদার এমবিস্তারিত…
রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে পূর্ব বিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়াও ঘটনার আগেরবিস্তারিত…
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে ইরান। ইতোমধ্যেই ওয়াশিংটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সব কূটনৈতিক যোগাযোগ স্থগিত করেছে তেহরান। মঙ্গলবার ইরানি সরকার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের সকল কূটনৈতিক ও পরোক্ষ পথ বন্ধ করে দিয়েছে। সব ধরনের বার্তা আদান-প্রদানও স্থগিত করা হয়েছে।’ ইরান এই পদক্ষেপটি এমন সময় নিয়েছে, যখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমার মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে। এদিকে যুদ্ধবিস্তারিত…
