Quick News

 

আগামী নির্বাচন হবে মাইলফলক: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসিবিস্তারিত…


মেহেরপুরে বিলে ডুবে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে বিলে ডুবে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে দিকে উপজেলা রাজনগর এলাকার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ওবিস্তারিত…


বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

নভেম্বরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময়। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি হকিতেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশ অ-২১ দল ভারতে বিশ্বকাপ খেলবে। বাংলাদেশের বিশ্বকাপ জার্সির উন্মোচন হয়েছে আজ। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপের আসর। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথশবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উ্ম্মোিচত হয়েছে ।বিস্তারিত…


ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

আকাশে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে যাওয়ায় কুয়েতের যাত্রীবাহী অন্তত ৯টি বিমান ইরাকে জরুরি অবতরণ করেছে। রোববার ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে এসব বিমান জরুরি অবতরণ করে বলে ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা দেশটির স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কুয়েতের এসব বিমানের অবতরণ ‌‌‘‘সেকেন্ড ফ্রিডম অব দ্য এয়ার’’ নীতির আওতায় করা হয়েছে। এই নীতির আওতায় যেকোনো দেশের বিমান প্রযুক্তিগত কিংবা নিরাপত্তাজনিত সমস্যার কারণে আগাম অনুমতি ছাড়াই অবতরণের সুযোগ পায়। তিনি বলেন, কুয়েতের সব বিমানই নিরাপদে অবতরণ করেছে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা অঞ্চল, কুয়েতের উপকূলীয়বিস্তারিত…


নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৯ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাজ শেষে তামিম বৈদ্যুতিক মোটরের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত খোলা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পূর্বধলা থানার ভারপ্রাপ্তবিস্তারিত…


২০২৬ সালে দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২

ডেস্ক নিউজ :: চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও দুই ঈদে মোট ১১ ও শারদীয় দুর্গাপূজায় দুদিন ছুটি থাকছে। এরমধ্যে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। রোববার (০৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবারবিস্তারিত…


সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস তৈরি হলো। এক হাজার রানের মাইলফলক ছুঁলেন অভিষেক শর্মা। ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা ভারতীয় ব্যাটার তিনি। আর বিশ্ব রেকর্ড গড়েছেন সবচেয়ে কম বল খেলে হাজারি ক্লাবে ঢুকে। শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল। অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটারবিস্তারিত…


ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো

অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজ বাজারে আনার পর থেকেই পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন সামনে এসেছে আইফোন ১৮ প্রো সিরিজ সংক্রান্ত নতুন তথ্য। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, এই ফ্ল্যাগশিপ মডেলে প্রথমবার দেখা যেতে পারে স্বচ্ছ নকশা (ট্রান্সপারেন্ট ডিজাইন), যা অনুপ্রাণিত ব্রিটিশ স্টার্টআপ নাথিং (Nothing) এবং প্রাক্তন প্রযুক্তি ব্র্যান্ড এইচটিসি (HTC)-এর পুরনো নকশা থেকে। নাথিং ফোনগুলো তাদের অনন্য স্বচ্ছ পেছনের অংশ (ব্যাক প্যানেল)-এর জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে, এবং এবার সেই ধারাই অনুসরণ করতে চলেছে অ্যাপল। আইফোন ১৮ প্রো: স্বচ্ছ পেছনের অংশ ও নতুন পর্দা প্রযুক্তি- চীনা সামাজিক যোগাযোগমাধ্যমবিস্তারিত…


দেশের বাজারে কোন স্বর্ণ কী দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে সবশেষ গত ১ নভেম্বর রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শনিবার (৮ নভেম্বর) বিক্রি হচ্ছে পণ্যটি। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। আজকের বাজার দর- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা। সনাতনবিস্তারিত…


মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত

চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’ তিনি বলেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরিবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!