সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস তৈরি হলো। এক হাজার রানের মাইলফলক ছুঁলেন অভিষেক শর্মা। ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা ভারতীয় ব্যাটার তিনি। আর বিশ্ব রেকর্ড গড়েছেন সবচেয়ে কম বল খেলে হাজারি ক্লাবে ঢুকে।

শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।

অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!