Quick News

 

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রিয়া মনির করা মামলায় বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন। রিয়াকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলাটি করেন তিনি। হিরো আলম ছাড়াও হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে আহসান হাবিব সেলিম নামের এক ব্যক্তিকে। রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী আদালতের আদেশের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদেরবিস্তারিত…


চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে জেলায় সব দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর মধ্যরাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে পাঁচটি পাইপগান,বিস্তারিত…


ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়নসিংহের হালুয়াঘাটে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিহতের স্ত্রী জুলেখাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে নিহতের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের নাম- আমির হোসেনের ছেলে রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। নিহতের বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকায়। তিনি আমিরখাকুড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সঙ্গে বিয়ে হয় হালুয়াঘাটবিস্তারিত…


৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জনকে সুপারিশ

ডেস্ক নিউজ :: ৪৯তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য পিএসসি মনোনয়ন দিয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।


জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচন হবে না: জামায়াত আমির

ডেস্ক নিউজ :: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য চাব্বিশে কোনো নির্বাচন নেই। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে? মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরবিস্তারিত…


নির্বাচনী আচরণ বিধি জারি: প্রচারে নিষিদ্ধ হলো পোস্টার

ডেস্ক নিউজ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারির করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ নভেম্বর) রাত ১০ টার পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আচরণ বিধিমালা থেকে জানা যায়, ভোটের প্রচারে ড্রোন, পোস্টার ব্যবহার, বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। ২০ টির বেশি বিলবোর্ডে মানা, একমঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দিতে হবে। সোশাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কিবিস্তারিত…


ধানের শীষ এখন পেটের বিষ : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ। মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন কিন্তু তারা পেটের বিষ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ করি না। আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি। আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। আমি জয় বাংলা বলি। সরকার বাহাদুররাবিস্তারিত…


না ফেরার দেশে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা

জেমস বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’-এর নির্মাতা লি তামাহোরি আর নেই। শুক্রবার (৭ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রেডিও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মস্তিষ্ক জনিত রোগের কারণে মৃত্যু হয়েছে তার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার রেখে যাওয়া উত্তরাধিকার বেঁচে থাকবে তার পরিবারে তার নাতি-নাতনিদের মধ্যে। যেসব নির্মাতাকে তিনি অনুপ্রাণিত করেছেন এবং প্রতিটি গল্পে যা তিনি অকৃত্রিম হৃদয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। লি ছিলেন সৃজনশীল একজন মানুষ। যিনি পর্দার সামনে ও পেছনে মাওরি আদিবাসীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকাবিস্তারিত…


মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জ সদরে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর নামের একজন নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোর ৭টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আরিফ চর ডুমুরিয়া এলাকার খবির মীরের ছেলে। এ ঘটনায় আরো ১জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন গ্রুপের বিরোধ চলমান ছিল। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণবিস্তারিত…


সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা–যশোর মহাসড়কের তুজলপুর মোড় এলাকায়। নিহতের নাম মো. আব্দুল আলীম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রজবাক্সা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময় দ্রুতগতির একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার তুজলপুর মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ব্রজবাক্সা গ্রামের আব্দুলবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!