ধানের শীষ এখন পেটের বিষ : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ। মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন কিন্তু তারা পেটের বিষ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ করি না। আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি। আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। আমি জয় বাংলা বলি। সরকার বাহাদুররা বলে গেলাম— জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করেন। আমি যেখানে যাইয়া দাঁড়াবো বলবো- আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।

তিনি আরও বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে কেউ সরাতে পারবে না।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাড়ায় নাই। মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা এই আট-দশটা বাচ্চাদের ছিল না। বিএনপি ও জামায়াত পারে নাই। অন্তর্ঘাত করে পারে নাই। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি— আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন। তার জন্যই আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছেন।

তিনি বলেন, ১৫-১৬ বছরে শেখ হাসিনা যে অত্যাচার করেছে, যা জোর জুলুম করেছে, ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড আর অন্যান্য জায়গা থেকে যে পরিমাণ চাঁদা উঠাইছে নৌকা মার্কারা। তার চারগুণ-দশগুণ এই ১২-১৪ মাসে অন্য দলেরা করেছে।

বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্যে দেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইতহার সিদ্দিকী প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • Copy link
    URL has been copied successfully!