Quick News

 

চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী

বলিউড সিনেমার সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। জন্মসূত্রে তার নাম ছিল উমা কাশ্যপ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কামিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। সাত দশকেরও বেশি সময় ধরে দর্শকদের একগুচ্ছ জনপ্রিয় সিনেমায় উপহার দিয়েছেন। ১৯২৭ সালে ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম দিকের সুপারস্টারদের একজন কামিনী। ১৯৪৬ সালে ‘নীচা নগর’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে এই ছবি কান চলচ্চিত্রবিস্তারিত…


এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স আবারও দেখাল তাদের পরিপক্বতা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের ওপর ভর করে বৃহস্পতিবার ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে জায়গা পাকা করল দিদিয়ের দেশমের দল। ২০১৯ সাল থেকে কোনো ইউরো বা বিশ্বকাপ বাছাই ম্যাচে হারেনি ফরাসিরা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় বসতে যাওয়া বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর, আর সেখানে শীর্ষস্থানীয় দল হিসেবে নাম উঠবে ফ্রান্সের। এ টুর্নামেন্টই হবে দেশমের শেষ বড় মঞ্চ। ইউক্রেনের বিপক্ষে এ ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন অধিনায়ক এমবাপে। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ বছর পূর্তির আবেগঘন রাতে তার দুটি গোলেরবিস্তারিত…


আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবংবিস্তারিত…


মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করেবিস্তারিত…


ভালো ছেলে না পেলে বিয়ে করব না: পারসা ইভানা

আজ ১৩ নভেম্বর পারসা ইভানার জন্মদিন। দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন অভিনেত্রী। এরইমধ্যে সংবাদমাধ্যমের কাছে খুললেন ব্যক্তিগত জীবনের ঝাঁপি। জানালেন, ভালো ছেলে না পেলে বিয়ে করবেন না। আপনি কেন প্রেম করেন না? নাকি সরাসরি বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে পারসা বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে? ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা পারসা। এর আগে জানিয়েছিলেন সম্পর্কে থাকার কথাও। বলেছিলেন, একসময়বিস্তারিত…


নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা বলেন, পরিষদ তার প্রথমবিস্তারিত…


গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে: তারেক রহমান

জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিনা, তা ভেবে দেখতে হবে। কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ‘বর্তমান দুর্বল সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হতে হবে।’বিস্তারিত…


আ’লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, চরমোনাইসহ ৮ দল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ডাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ আট দল। দলগুলো আজ বুধবার আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকার বলছে, নিরাপত্তা শঙ্কা নেই। তবে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে সতর্ক থাকতে বলা হয়। বিএনপি, জামায়াত, এনসিপিকে মাঠে থাকতে অনুরোধ করা হয়। কাউকে সন্দেহ হলে, আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে।বিস্তারিত…


বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে তিনি ভাষণ দেবেন বলে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি-জামায়াতে ইসলামীসহ দেশের রাজনৈতিক দলগুলো। একদিকে পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতসহ আটটি দল। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট এবং জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকা না থাকা প্রসঙ্গে মাঠে সরব বিএনপিসহ সমমনা দলগুলো। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েবিস্তারিত…


বিশ্বকাপ খেলার নিশ্চয়তা যে কারণে দিচ্ছেন না মেসি

২০২২ কাতার বিশ্বকাপকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলে ধরে নেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপ জয়ের পরও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। এরপর তিনি জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। তাই আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মেসিকে আবার দেখা যেতে পারে, এমনটাই মনে করছেন ভক্তরা। সম্প্রতি স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি এখনো বিশ্বকাপে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘আমি চাই না দলের জন্য বোঝা হতে। আমি শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকতে চাই, যেন দলের জন্য সত্যিকারের অবদান রাখতেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!